তাইপেকে হারিয়ে ভারতের টানা দ্বিতীয় শিরোপা

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ নারী কাবাডি বিশ্বকাপের ফাইনালে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে চাইনিজ তাইপেকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের কাছেই রাখল ভারত।

সোমবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৩৫-২৮ পয়েন্টের জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো কাবাডি বিশ্বের এই পরাশক্তিরা।

এর আগে ২০১২ সালে প্রথম নারী কাবাডি বিশ্বকাপে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দীর্ঘ বিরতির পর এবারের আসরেও সেই আধিপত্য বজায় রাখল তারা।

২০১২ সালের মতো এবারের আসরেও খেলা ৬টি ম্যাচের সবকটিতে জিতে শতভাগ সাফল্যের অনন্য রেকর্ড গড়ল ভারতীয় নারী দল।

ম্যাচের নাটকীয়তা ও সাঞ্জু দেবীর ম্যাজিক ফাইনালের আগে টস করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। টস জিতে ভারতকে প্রথমে রেইড করার আমন্ত্রণ জানায় চাইনিজ তাইপে। সাঞ্জু দেবী প্রথম রেইডেই পয়েন্ট আনেন, জবাবে চুয়াং ইয়া-হান বোনাস পয়েন্ট নিয়ে লড়াই জমিয়ে তোলেন। এক পর্যায়ে স্কোরলাইন ৭-৭ সমতায় দাঁড়ায়। এরপর পূজাকে সুপার ট্যাকল করে ৯-৭ পয়েন্টে এগিয়ে যায় তাইপে।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় ১২তম মিনিটে। ভারতীয় তারকা সাঞ্জু দেবী একাই প্রতিপক্ষের ৪ খেলোয়াড়কে আউট করে দলকে ১৩-১২ ব্যবধানে এগিয়ে দেন। এরপর দ্রুতই তাইপেকে অলআউট করে ১৭-১৪ পয়েন্টের লিড নেয় ভারত। প্রথমার্ধ শেষ হয় ২০-১৬ পয়েন্টে ভারতের এগিয়ে থাকার মধ্য দিয়ে।

দ্বিতীয়ার্ধে পুষ্পা রেইডে তিন পয়েন্ট তুলে ভারতের লিড আরও বাড়ান। তবে চাইনিজ তাইপে হাল ছাড়েনি। ব্যবধান কমিয়ে ২৫-২২ এ নিয়ে আসে তারা। ম্যাচ শেষ হওয়ার মাত্র চার মিনিট আগে সুপার ট্যাকল করে স্কোরলাইন ৩০-২৬ এ নামিয়ে আনে তাইপে, যা ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে। কিন্তু শেষলগ্নে অভিজ্ঞতার কাছে হার মানতে হয় তাদের। তাইপেকে দ্বিতীয়বার অলআউট করে ৩৫-২৮ পয়েন্টের নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

মেজর কোনো আসরে এ নিয়ে চাইনিজ তাইপের বিপক্ষে টানা তিন ম্যাচে অপরাজিত থাকল ভারত। এর আগে ২০২৩ এশিয়ান গেমসের গ্রুপ পর্বে দুই দলের ম্যাচ ড্র হয়েছিল এবং ফাইনালে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে (২৬-২৫) জিতেছিল ভারত।

Related Posts

“সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানের হার বাংলাদেশের”

খেলাধুলা ডেস্কঃ সাইফ হাসান, লিটন দাসের পর তাওহীদ হৃদয়ের ব্যাটে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে ছিল। কিন্তু আফিফ হোসেন বিদায় নেওয়ার পর ধস দেখে স্বাগতিকরা। ডেথ ওভারের শুরুতে দলীয় ১৮৪ রানে…

অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করছে বিসিবি

খেলাধুলা ডেস্কঃ বাংলাদেশের সাবেক ও বর্তমান জাতীয় দলের অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি তামিম ইকবাল খানের উদ্যোগে চালু হচ্ছে ‘ক্যাপ্টেনস কার্ড’ হস্তান্তর অনুষ্ঠান।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

  • By Reporter
  • এপ্রিল ২৯, ২০২৬
  • 19 views
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

  • By Reporter
  • এপ্রিল ২৯, ২০২৬
  • 18 views
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন

  • By Reporter
  • এপ্রিল ২৯, ২০২৬
  • 17 views
বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন

পুরো দেশেই বেসিক সুবিধা গড়ে তোলার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

  • By Reporter
  • এপ্রিল ২৯, ২০২৬
  • 16 views
পুরো দেশেই বেসিক সুবিধা গড়ে তোলার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

  • By Reporter
  • এপ্রিল ২৯, ২০২৬
  • 12 views
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী

  • By Reporter
  • এপ্রিল ২৯, ২০২৬
  • 10 views
ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী