আলেয়া মান্নানের অপ্রকাশিত লিখা ‘কাল যদি’- কবিতা

image_pdfSaveimage_print

কাল যদি

         -আলেয়া মান্নান

 

ভাবতে গিয়ে তোকে নিয়ে, বন্ধ হয় নিঃশ্বাস।

কাল যদি তুই আবার, আমায় ভুলে যাস।

তোকে নিয়েই ভয় যত, আছি আমি ভয়ে।

তুই যদি চলে যাস, অন্যের সঙ্গী হয়ে।

বুকের ভিতর কেমন যেন, ভয় করে এক রাশ।

কাল থেকে হঠাৎ করে, বদলে যদি যাস!!!

অন্য কাউকে যদি ভীষণ, আপন করে নিস।

আমাকে করিস যদি, তোর চোখের বিষ।

এসব ভেবে ভয় করে, ঘুম আসে না রাতে।

আবার তোকে হারিয়ে ফেলার, নানান ভয়েতে।

কাল যদি তোর জীবন, অন্যরকম সাজায়।

তখন যে তুই আবার, ভুলে যাবি আমায়।

তোর কানে যদি কেউ, মন্ত্রতন্ত্র বাজায়।

সে ভাবনাটায় আমার মনে, বারং বার ভাবায়।

হয়ত তখন বদলে যাবি, পরিস্থিতির সাথে।

আমাকে এড়িয়ে চলবি, নানান অজুহাতে।

ভয় করে তোর ভাবনাটা, ভাবি যখন আমি।

কাল আবার অন্য কাউকে, করিস যদি দামী।

এসব ভেবেই ভয় করে, থমকে ওঠে শ্বাস।

কাল যদি তুই আবার, আমায় ভুলে যাস।

তোকে নিয়েই যত ভাবনা, আমার অন্তরে।

যদি আবার জড়িয়ে যাস, অন্য মায়ার সুরে।

ভয়ে শুধু ভাবি তোকে, করি না কিছু প্রকাশ।

কাল যদি আবার তুই, আমায় ভুলে যাস।

অন্য কাউকে নিয়ে যদি, সুখী হতে চাস।

কাল যদি তুই আবার, আমায় ভুলে যাস।

  • Related Posts

    মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি

    মহানবী মুহাম্মদ (সা.) শুধু সব নবী ও রাসুলের মধ্যে শ্রেষ্ঠ নন; বরং গোটা সৃষ্টির মধ্যেও তিনি সর্বাধিক মর্যাদাশীল এবং আল্লাহর কাছে সম্মানিত। এখানে তাঁর শ্রেষ্ঠত্বের কিছু প্রমাণ সংক্ষেপে উল্লেখ করা…

    সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজের প্রত্যয়, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা খান সেলিম রহমান

    নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। এ সম্মানজনক দায়িত্বে মনোনীত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

    নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

    সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

    সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

    রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ

    কায়কোবাদের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা প্রতিবাদ ঘিরে নতুন প্রশ্ন: তদন্তের বদলে কি চলছে প্রভাবশালী প্রচারণা?

    • By admin admon
    • আগস্ট ২৭, ২০২৬
    • 8 views
    কায়কোবাদের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা প্রতিবাদ ঘিরে নতুন প্রশ্ন: তদন্তের বদলে কি চলছে প্রভাবশালী প্রচারণা?

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

    আইআরজিসির নতুন প্রধান কে এই ওয়াহিদি

    আইআরজিসির নতুন প্রধান কে এই ওয়াহিদি