নাফ নদে এক লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফের নাফ নদে অভিযান চালিয়ে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে সাবরাং ও শাহপরীর দ্বীপ বিওপির যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদে অবস্থান নেয় বিজিবির নৌ-টহল দল। বিকেল সাড়ে ৪টার দিকে সন্দেহজনক একটি নৌকাকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। বিজিবি ধাওয়া করলে নৌকায় থাকা ব্যক্তিরা একটি প্লাস্টিকের বস্তা নদীতে ফেলে দেয়। পরে নৌকাসহ তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফের কুলালপাড়ার মৃত কবির আহম্মেদের ছেলে মো. জামাল হোসেন (৩৮), সাবরাং নোয়াপাড়ার শাহ আলমের ছেলে মো. এমরান (২৫) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৪)।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে নদে তল্লাশি চালিয়ে শাহপরীর দ্বীপসংলগ্ন জালিয়াপাড়া এলাকা থেকে বস্তাটি উদ্ধার করা হয়। এতে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

  • Related Posts

    ‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’

    ডেস্ক নিউজ : লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, তরুণ সমাজকে খেলার মাঠে ফেরাতে পারলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে। তরুণদের খেলাধুলা ও সংগীত চর্চায় এগিয়ে নিতে প্রতিটি…

    বাবাকে মারধর করে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ

    ডেস্ক নিউজ : ঝিনাইদহের কালীগঞ্জে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মেয়েকে উদ্ধারে বাধা দেওয়ায় তার বাবাকে মারধর এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 7 views
    বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি

    ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 5 views
    ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

    ‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 5 views
    ‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 5 views
    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    সিপিএলে দল পেলেন মিরাজ

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 7 views
    সিপিএলে দল পেলেন মিরাজ

    ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 7 views
    ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’