১২ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১২ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো একটি ঘুমিয়ে থাকা বা সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে। এর ফলে আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার (২৩ নভেম্বর) উত্তর-পূর্বে ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হায়লি গুব্বি আগ্নেয়গিরিতে কয়েক ঘণ্টা ধরে অগ্নুৎপাত হয়।

প্রায় ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত এই আগ্নেয়গিরিটি রিফ্ট ভ্যালির মধ্যে অবস্থিত। এখানে দুটি টেকটোনিক প্লেট মিলিত হয়ে তীব্র ভূতাত্ত্বিক কার্যকলাপ দেখা যায়।

দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে ছাইয়ের মেঘ ইয়েমেন, ওমান, ভারত এবং উত্তর পাকিস্তানের ওপর দিয়ে বয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে সাদা ধোঁয়ার ঘন স্তম্ভ উঠতে দেখা গেছে।

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল আগ্নেয়গিরি প্রোগ্রাম বলেছে, হলোসিন উপযুগের সময় হেইলি গুব্বির কোনো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেনি। এই যুগ প্রায় ১২ হাজার বছর আগে শেষ বরফ যুগের শেষে শুরু হয়েছিল।

মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একজন আগ্নেয়গিরিবিদ এবং অধ্যাপক সাইমন কার্ন ব্লুস্কিতে নিশ্চিত করেছেন, এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কোনো পূর্ব রেকর্ড নেই।

  • Related Posts

    জাতিসংঘের দুই কর্মীকে আটক করেছে আফগান গোয়েন্দা সংস্থা: জাতিসংঘ

    আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে জাতিসংঘের আফগানিস্তান মিশনের (ইউএনএএমএ) দুই কর্মী আটক হয়েছেন। তাদের সঙ্গে দুই দিন ধরে জাতিসংঘের কোনো যোগাযোগ বা সাক্ষাতের সুযোগ হয়নি বলে মঙ্গলবার জানিয়েছে সংস্থাটি।…

    মালয়েশিয়ায় অভিযান ৩৭০ বাংলাদেশি অভিবাসী আটক

    আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় দুদিনব্যাপী অভিযানে ১ হাজার ৪৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩৭০ জন বাংলাদেশি রয়েছেন।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জাতিসংঘের দুই কর্মীকে আটক করেছে আফগান গোয়েন্দা সংস্থা: জাতিসংঘ

    • By Sara
    • আগস্ট ১২, ২০২৬
    • 0 views
    জাতিসংঘের দুই কর্মীকে আটক করেছে আফগান গোয়েন্দা সংস্থা: জাতিসংঘ

    মালয়েশিয়ায় অভিযান ৩৭০ বাংলাদেশি অভিবাসী আটক

    • By Sara
    • আগস্ট ১২, ২০২৬
    • 0 views
    মালয়েশিয়ায় অভিযান ৩৭০ বাংলাদেশি অভিবাসী আটক

    ইয়াবাসহ শিক্ষক আটক

    • By Sara
    • আগস্ট ১২, ২০২৬
    • 1 views
    ইয়াবাসহ শিক্ষক আটক

    বাবাকে নিয়ে মেসির আবেগঘন পোস্ট

    • By Sara
    • আগস্ট ১২, ২০২৬
    • 4 views
    বাবাকে নিয়ে মেসির আবেগঘন পোস্ট

    মালয়েশিয়াকে ১৫৩ রানে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুভসূচনা

    • By Sara
    • আগস্ট ১২, ২০২৬
    • 5 views
    মালয়েশিয়াকে ১৫৩ রানে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুভসূচনা

    দুর্নীতি বিতর্কে অভিনেতা নাসিরুদ্দিন শাহকে কটাক্ষ কঙ্গনার

    • By Sara
    • আগস্ট ১২, ২০২৬
    • 4 views
    দুর্নীতি বিতর্কে অভিনেতা নাসিরুদ্দিন শাহকে কটাক্ষ কঙ্গনার