এলজিইডির প্রকল্প পরিচালক রুহুল আমিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, নীরব দায়িত্বশীলরা

image_pdfSaveimage_print

এসএম বদরুল আলমঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক রুহুল আমিন খানের বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসার পরও কর্তৃপক্ষ কোনো ধরনের আইনগত উদ্যোগ নেয়নি। অভিযোগ প্রকাশের পরও এলজিইডি, স্থানীয় সরকার বিভাগ কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

অভিযোগে বলা হয়, আইআরআইডিপি-০৩ প্রকল্পের প্রকল্প পরিচালক রুহুল আমিন খান তার স্ত্রী পারভীন আক্তার শিউলীর নামে ৩১ লাখ টাকার বেশি দামের একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন এবং লালমাটিয়ার বুলবুলিকা ভবনে প্রায় ৬ কোটি টাকার একটি ফ্ল্যাটসহ ঢাকার গুলশান, বনানী, উত্তরা ও বরিশালে একাধিক সম্পত্তি সংগ্রহ করেছেন। এসব সম্পদের বৈধ উৎস দেখাতে না পারা এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগই এখন তদন্তের দাবি তুলছে।

আইন অনুযায়ী এমন অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও এক্ষেত্রে দণ্ডবিধি, দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের কোনো ধারা কার্যকর করা হয়নি। আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্তত সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে নিরপেক্ষ তদন্ত শুরু করা উচিত ছিল। বিশেষ করে যখন দুদক ইতিমধ্যে এলজিইডির বেশ কয়েকটি প্রকল্পে অনিয়মের তদন্ত করছে।

তবে অভিযোগ প্রকাশের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মহাপরিচালক, সচিব বা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বিষয়টি নিয়ে বক্তব্য দেননি এবং তদন্ত কমিটি গঠনের উদ্যোগও নেননি। এমনকি প্রাথমিক তদন্তের স্বার্থে রুহুল আমিন খানকে পদ থেকে সরানোর সিদ্ধান্তও হয়নি।

জনস্বার্থে এই অভিযোগগুলো তদন্ত করা জরুরি বলে মনে করছেন নাগরিক সমাজ ও আইন বিশেষজ্ঞরা। জনগণের করের টাকা দিয়ে পরিচালিত প্রকল্পে দুর্নীতির অভিযোগ উপেক্ষা করা হলে তা দুর্নীতিবাজদের আরও উৎসাহিত করবে বলে তারা মনে করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত শুরুর আহ্বান জানানো হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রুহুল আমিন খান বা তদন্ত গ্রহণকারী কোনো দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তী প্রকাশনায় জানানো হবে।

Share this news as a Photo Card

  • Related Posts

    সরকারি গাড়িতে বন্ধুদের নিয়ে রিসোর্টে পুনর্মিলনী, কক্সবাজারের কর কমিশনার রানাকে ঘিরে বিতর্ক

    বিশেষ প্রতিবেদকঃ সরকারি দায়িত্ব পালনের জন্য বরাদ্দ গাড়ি ব্যবহার করে বন্ধুদের নিয়ে কক্সবাজারের রিসোর্টে পুনর্মিলনী আয়োজনের অভিযোগ উঠেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানার বিরুদ্ধে। অভিযোগ…

    সমবায় অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ: অতিরিক্ত নিবন্ধক নবীরুলকে ঘিরে সিন্ডিকেট, একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

    বিশেষ প্রতিবেদকঃ সমবায় অধিদপ্তরের নিবন্ধন, সমিতি পরিচালনা, নির্বাচন, নিরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ঘিরে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 13 views
    ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লাউতারোর ফেরার ম্যাচে গোল, থুরামের জোড়া আঘাতে ইন্টারের বড় জয়

    • By Moon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 6 views
    লাউতারোর ফেরার ম্যাচে গোল, থুরামের জোড়া আঘাতে ইন্টারের বড় জয়

    ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম, আজ বিক্রি হবে ২ লাখ ১ হাজার টাকায়

    • By Moon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 22 views
    ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম, আজ বিক্রি হবে ২ লাখ ১ হাজার টাকায়

    ব্যবসায়িক সততা ও দূরদর্শিতায় অনন্য সাহাবি উসমান (রা.)

    • By Moon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 24 views
    ব্যবসায়িক সততা ও দূরদর্শিতায় অনন্য সাহাবি উসমান (রা.)

    পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত; পুড়ল ২৫ মোটরসাইকেল

    • By Moon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 28 views
    পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত; পুড়ল ২৫ মোটরসাইকেল

    সরকারি গাড়িতে বন্ধুদের নিয়ে রিসোর্টে পুনর্মিলনী, কক্সবাজারের কর কমিশনার রানাকে ঘিরে বিতর্ক

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 41 views
    সরকারি গাড়িতে বন্ধুদের নিয়ে রিসোর্টে পুনর্মিলনী, কক্সবাজারের কর কমিশনার রানাকে ঘিরে বিতর্ক
    ২৫ নভেম্বর ২০২৫

    এলজিইডির প্রকল্প পরিচালক রুহুল আমিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, নীরব দায়িত্বশীলরা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob