পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত; পুড়ল ২৫ মোটরসাইকেল

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইব্রাহিম সিপাহী নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টাধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বিএনপির অবস্থান কর্মসূচির কয়েকটি তাঁবু এবং ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আগুন দেওয়া হয় একটি রেস্তোরাঁতেও।

রোববার (২৯ নভেম্বর) ভোরে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। পুলিশের পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে, তাঁদের কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই ওই এলাকায় অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। এ সময় দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাহী নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীদের অবস্থান করা কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। পাশাপাশি ২০ থেকে ২৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। নাওডোবা এলাকায় পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্তোরাঁয়ও অগ্নিসংযোগ করা হয়। এতে রেস্তোরাঁটির আসবাবপত্রসহ ভেতরের বিভিন্ন মালামাল পুড়ে যায়।

এদিকে, সংঘর্ষ ও সড়ক অবরোধের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান।

জাজিরা থানা পুলিশ জানায়, সকাল ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে এক্সপ্রেসওয়েতে যান চলাচল আবার শুরু হয়। বর্তমানে পদ্মা সেতু দিয়েও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জানান, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়।

তিনি আরও জানান, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

  • Related Posts

    বাড়ি গোপালগঞ্জ হলেই ঢাকা থেকেও বন্ধ হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা

    ডেস্ক নিউজঃ গোপালগঞ্জে বাড়ি ও ভোটার ঠিকানা হলেও জেলার বাইরে বসবাস করেন, এমন অনেকের মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে গেছে। বিকাশ, নগদ ও রকেটের মতো আর্থিক সেবা ব্যবহার করতে না…

    নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

    নিজস্ব প্রতিবেদক: যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। শনিবার সন্ধ্যায় খুলনায় মালিক-শ্রমিকদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত; পুড়ল ২৫ মোটরসাইকেল

    • By Moon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 18 views
    পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত; পুড়ল ২৫ মোটরসাইকেল

    সরকারি গাড়িতে বন্ধুদের নিয়ে রিসোর্টে পুনর্মিলনী, কক্সবাজারের কর কমিশনার রানাকে ঘিরে বিতর্ক

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 20 views
    সরকারি গাড়িতে বন্ধুদের নিয়ে রিসোর্টে পুনর্মিলনী, কক্সবাজারের কর কমিশনার রানাকে ঘিরে বিতর্ক

    মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের, ক্ষুব্ধ ইলন মাস্ক

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 24 views
    মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের, ক্ষুব্ধ ইলন মাস্ক

    প্রধানমন্ত্রিত্ব ছাড়ার বিনিময়ে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর

    প্রধানমন্ত্রিত্ব ছাড়ার বিনিময়ে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর

    মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 29 views
    মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল

    শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 23 views
    শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ
    ২৯ নভেম্বর ২০২৬

    পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত; পুড়ল ২৫ মোটরসাইকেল

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob