বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে, তদন্ত প্রতিবেদন জমা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে গত অক্টোবরের ভয়াবহ অগ্নিকাণ্ডে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত হয়েছিল বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) কমিটির সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি জমা দেন।

পরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “তদন্ত প্রতিবেদনে নাশকতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আগুনের উৎস ছিল বৈদ্যুতিক শর্টসার্কিট।”

গত ১৮ অক্টোবর কার্গো ভিলেজের আমদানি অংশে আগুন লাগে এবং টানা ১৭ ঘণ্টা ধরে সেটি জ্বলে। এতে প্রায় সব আমদানি মালামাল পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, ক্ষতির পরিমাণ ১২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

অগ্নিকাণ্ডের পর এর কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণে স্বরাষ্ট্রসচিবকে প্রধান করে একটি কোর কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়।

  • Related Posts

    বাল্যবিবাহ ও সহিংসতা রোধে ‘হ্যালো ডিসি’ অ্যাপ ব্যবহারের আহ্বান জেলা প্রশাসকের

    ​নিজেস্ব প্রতিনিধিঃ নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। ​আজ সোমবার (১৭ আগস্ট, ২০২৬) সকাল ১০:টায় ঢাকায়…

    ওবায়দুল কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

    জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপন চলছে। সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাল্যবিবাহ ও সহিংসতা রোধে ‘হ্যালো ডিসি’ অ্যাপ ব্যবহারের আহ্বান জেলা প্রশাসকের

    বাল্যবিবাহ ও সহিংসতা রোধে ‘হ্যালো ডিসি’ অ্যাপ ব্যবহারের আহ্বান জেলা প্রশাসকের

    বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

    • By admin admon
    • আগস্ট ১৭, ২০২৬
    • 3 views
    বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

    ওবায়দুল কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

    ওবায়দুল কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

    ট্রেড লাইসেন্স নবায়নে হয়রানি, ডিএসসিসির সুপারভাইজারকে অব্যাহতি

    ট্রেড লাইসেন্স নবায়নে হয়রানি, ডিএসসিসির সুপারভাইজারকে অব্যাহতি

    শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন সুনির্দিষ্ট তথ্য নেই : চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন সুনির্দিষ্ট তথ্য নেই : চিফ প্রসিকিউটর

    বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ, ৫ বছরে ৫৭১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার দাবি- প্রকৌশলী আতোয়ার রহমান মোল্লার ভূমিকা নিয়ে প্রশ্ন

    • By admin admon
    • আগস্ট ১৭, ২০২৬
    • 60 views
    বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ, ৫ বছরে ৫৭১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার দাবি- প্রকৌশলী আতোয়ার রহমান মোল্লার ভূমিকা নিয়ে প্রশ্ন