লালমনিরহাট সীমান্তে বিজিবি’র অভিযানে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারি আটক

image_pdfSaveimage_print

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে তারকাঁটার বেড়া কর্তন করার সময় মোঃ লাভলু হোসেন (৪০) নামে এক চিহ্নিত গরু চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার (২৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে বে-আইনিভাবে প্রবেশের চেষ্টার সময়ই তাকে হাতেনাতে ধরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর টহলদল।

বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন বড়খাতা বর্ডার আউটপোস্ট (বিওপি)-এর একটি টহলদল হাতিবান্ধা উপজেলার বুড়াসারডুবি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে। এ সময় তারা ভারতীয় সীমান্তে বে-আইনিভাবে তারকাঁটার বেড়া কর্তনকালে মোঃ লাভলু হোসেনকে হাতেনাতে আটক করে। চোরাচালানের উদ্দেশ্যে তিনি এই বেড়া কর্তন করেছিলেন বলে বিজিবি নিশ্চিত করেছে।

আটককৃত মোঃ লাভলু হোসেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা বুড়াসারডুবি গ্রামের মৃতঃ খলিল মিয়ার ছেলে। আটকের পর বিজিবি মোঃ লাভলু হোসেনের কাছ থেকে গরু চোরাচালানের কাজে ব্যবহৃত একটি তারকাঁটার বেড়া কাটার প্লাস (কাটার), একটি স্মার্ট ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করে।

বিজিবি আরো জানায়, আটককৃত আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি আসামিকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

  • Related Posts

    প্রকল্পের টাকায় গাড়ির তেল ও ট্যাক্স-টোকেন করানোর অভিযোগ, রেলওয়ের জিএম মামুনুলকে ঘিরে বিতর্ক

    বিশেষ প্রতিবেদকঃ রেলওয়ের প্রকল্পের অর্থ ব্যবহার করে সরকারি গাড়ির ট্যাক্স-টোকেন নবায়ন এবং জ্বালানি ভরার জন্য অধস্তন কর্মকর্তাকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মামুনুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় একটি…

    দরপত্রে প্রভাব বিস্তার ও সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফিরোজ হাসানকে ঘিরে তদন্তের দাবি

    বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসানকে ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন উঠেছে। বড় সরকারি প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় কথিত প্রভাব বিস্তার, দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা, বিদেশ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 8 views
    মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা

    প্রকল্পের টাকায় গাড়ির তেল ও ট্যাক্স-টোকেন করানোর অভিযোগ, রেলওয়ের জিএম মামুনুলকে ঘিরে বিতর্ক

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 16 views
    প্রকল্পের টাকায় গাড়ির তেল ও ট্যাক্স-টোকেন করানোর অভিযোগ, রেলওয়ের জিএম মামুনুলকে ঘিরে বিতর্ক

    দরপত্রে প্রভাব বিস্তার ও সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফিরোজ হাসানকে ঘিরে তদন্তের দাবি

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 15 views
    দরপত্রে প্রভাব বিস্তার ও সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফিরোজ হাসানকে ঘিরে তদন্তের দাবি

    চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 8 views
    চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

    নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির প্রমাণ

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 13 views
    ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির প্রমাণ