অস্ত্রের মুখে গহনা ডাকাতির ঘটনায় ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৬ সালে অস্ত্রের মুখে গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে প্রতীকী ক্ষতিপূরণ ১ ইউরো (১৪২ টাকা) দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালত এই প্রতীকী ক্ষতিপূরণের রায় ঘোষণা করেছেন বলে নিশ্চিত করেছে একজন আইনজীবী।

আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ডাকাতির ঘটনায় আদালতে কার্দাশিয়ান নিজের প্রাণ হারানোর শঙ্কার কথা সাক্ষ্যে উল্লেখ করেছিলেন। সাজাপ্রাপ্ত আসামিদের কাছে কার্দাশিয়ান নিজেই এই সামান্য পরিমাণ প্রতীকী ক্ষতিপূরণ দাবি করেছিলেন।

গত বছর প্যারিসের আদালত আটজনকে দোষী সাব্যস্ত করার পর কার্দাশিয়ান ডাকাতির ঘটনাটি ভুলে থাকার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন। তিনি ওই ঘটনাকে ‘জীবনের ভীতিকর অভিজ্ঞতা’ হিসেবে মন্তব্য করেছেন।

রায় ঘোষণার পর এক বিবৃতিতে ফরাসি বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিম কার্দাশিয়ান। বার্তা সংস্থা এপি’কে কিম জানান, ‘খুব ভীতিজনক ডাকাতির ঘটনাটি। এখনো যার প্রভাব আমার ভেতর রয়ে গেছে। আজকের এই রায় ক্ষতিপূরণের জন্য নয় বরং জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করার তাগিদে। আদালত এবং আইনি লড়াইয়ে যারা আমাদের পাশে ছিলেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আশা করি, ওই মর্মান্তিক মানসিক আঘাত থেকে নিজেদের দূরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারব।’

২০১৬ সালের ২ অক্টোবর কিম কার্দাশিয়ান প্যারিস ফ্যাশন সপ্তাহে যোগদানের জন্য একটি বিলাসবহুল হোটেলে উঠেছিলেন। সেখানে পুলিশের পোশাক পরা মুখোশধারীরা মার্কিন অভিনেত্রীকে বন্দুকের মুখে জিম্মি করে তার মূল্যবান গয়না লুট করে নেয়। ফ্রান্সের ওই ডাকাত দলটি ‘দাদু ডাকাত’ নামে পরিচিতি পায় তাদের বয়সের কারণে। সশস্ত্র ডাকাতি, অপহরণ, গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা এবং অন্যান্য অভিযোগে যখন তাদের বিচার হয়, তখন তাদের মধ্যে ছয়জনের বয়স ষাট ও সত্তরের কোঠায় ছিল।

  • Related Posts

    জামিন পেলেন পরীমণি

    বিনোদন ডেস্ক : ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট…

    পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    বিনোদন ডেস্ক : ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি  পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন। আদালত সূত্রে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সৌদি আরবের পৃথক বিমান হামলায় ইয়েমেনে ৭ জন নিহত

    • By Sara
    • নভেম্বর ৫, ২০২৬
    • 28 views
    সৌদি আরবের পৃথক বিমান হামলায় ইয়েমেনে ৭ জন নিহত

    টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআর

    • By Sara
    • নভেম্বর ৫, ২০২৬
    • 26 views
    টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআর

    ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

    • By Sara
    • নভেম্বর ৫, ২০২৬
    • 26 views
    ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

    জামিন পেলেন পরীমণি

    • By Sara
    • নভেম্বর ৫, ২০২৬
    • 23 views
    জামিন পেলেন পরীমণি

    বরিশাল বিআরটিএতে ফেল করেও মেলে ড্রাইভিং লাইসেন্স, সৌরভ সাহার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ৫, ২০২৬
    • 29 views
    বরিশাল বিআরটিএতে ফেল করেও মেলে ড্রাইভিং লাইসেন্স, সৌরভ সাহার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

    মিথ্যা ঘোষণায় আমদানি বাড়ছে চট্টগ্রাম বন্দরে, তিন মাসে ৫৮ কোটি টাকা রাজস্ব ও জরিমানা আদায়

    • By admin admon
    • নভেম্বর ৫, ২০২৬
    • 32 views
    মিথ্যা ঘোষণায় আমদানি বাড়ছে চট্টগ্রাম বন্দরে, তিন মাসে ৫৮ কোটি টাকা রাজস্ব ও জরিমানা আদায়