রাজশাহীতে ডেঙ্গুর দাপট, পাঁচ দিনে প্রাণ গেল ৩ জনের

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত পাঁচ দিনে তিন জনের মৃত্যু ও ১৩০ জন ভর্তি হয়েছে। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ জানান, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ২৫ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া আব্দুল করিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মেডিকেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনসারে, ১৯ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. আনোয়ার মন্ডল (৫২) মারা যান। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। আগের দিন রাত ১০টা ২১ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হন। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জন রোগী ভর্তি হন ও সুস্থ হয়ে ছাড়পত্র নেন ১২ জন।

২০ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে আরও ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ওই দিন ১৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। সেদিন ডেঙ্গু আক্রান্ত ১৬ বছর বয়সী সাথী রাণীর মৃত্যু হয়। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। সাথী রাণী ১৯ সেপ্টেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২১ সেপ্টেম্বর হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। সেদিন ২৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান।

এছাড়াও ২২ সেপ্টেম্বর নতুন ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এদিন ২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। একই দিনে আব্দুল করিম (৪৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। তিনি ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২৩ সেপ্টেম্বর হাসপাতালে নতুন ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা বলছেন, জ্বর ও শরীর ব্যথা হলে অবহেলা না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। রাতে মশারি টানিয়ে ঘুমানো এবং সুষম খাবার গ্রহণের করতে হবে।

Share this news as a Photo Card

  • Related Posts

    ‘কথা বলতে বলতে ভাইকে হাসপাতালে নিলাম, হারিয়ে ফেলব কল্পনাও করিনি’

    ডেঙ্গু ডেস্কঃ ‘ভাইয়ের জ্বর হয়েছিল। বুধবার কথা বলতে বলতেই ভাইকে হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু বিকেলের দিকে ভাইয়ের শরীরটা বেশি খারাপ হয়ে গেল। এরপর রাতের মধ্যেই ভাইটা মারা গেল। এভাবে ভাইকে…

    চিকিৎসকদের পরিচিতি হবে সেবাদানে, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস

    চিকিৎসকদের রাজনৈতিকভাবে পরিচিত হওয়ার উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগের বিএমইউ সুপার হাসপাতালের কনফারেন্স হলে ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পিছিয়ে গেল রাশমিকার নতুন সিনেমার মুক্তি

    • By Sara
    • নভেম্বর ২২, ২০২৬
    • 14 views
    পিছিয়ে গেল রাশমিকার নতুন সিনেমার মুক্তি

    নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খানের

    নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খানের

    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 22 views
    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 21 views
    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 22 views
    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা
    ২৩ সেপ্টেম্বর ২০২৬

    রাজশাহীতে ডেঙ্গুর দাপট, পাঁচ দিনে প্রাণ গেল ৩ জনের

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob