ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

image_pdfSaveimage_print

শিক্ষা ডেস্কঃ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড়সংলগ্ন গ্রিন রোডের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। এতে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে সংশ্লিষ্টদের ভাষ্য।

এ ঘটনায় কিছু সময়ের জন্য সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করে। এ সময় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এতে ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী আহত হয়েছে।

অধ্যক্ষ আরও জানান, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকেই নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। শিক্ষকদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, যাতে শিক্ষার্থীরা সংঘর্ষে না জড়ায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রিন রোডের এক রিকশাচালক জানান, দুপুরের দিকে গ্রিন রোডের মাথায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিব বলেন, ক্লাস শেষে সায়েন্সল্যাব দিয়ে ঢাকা কলেজের বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়েন। এতে বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এ খবর পেয়ে তারা সায়েন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করেন।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর হামলা করেন। কী কারণে হামলা করা হয়েছে, তা তিনি জানেন না। তার দাবি, আইডিয়াল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং কয়েকজনের মাথায় আঘাত লেগেছে।

তিনি আরও বলেন, ‘আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করেই তারা আক্রমণ করে বসে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

দুই কলেজের শিক্ষার্থীদের কয়েকজন করে আহত হওয়ার দাবি থাকলেও ঘটনাটিকে ‘সামান্য উত্তেজনা’ হিসেবে বর্ণনা করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘এখানে সাংঘর্ষিক কিছু হয়নি। ঢাকা কলেজের কিছু ছেলে বের হয়ে এসেছিল আইডিয়াল কলেজের উদ্দেশে যাওয়ার জন্য। সেটা নিয়ে সামান্য উত্তেজনা দেখা দিয়েছিল। পরবর্তী সময়ে আমাদের হস্তক্ষেপে ও শিক্ষকদের সহায়তায় এটি প্রশমিত হয়েছে।’

Share this news as a Photo Card

  • Related Posts

    ঢাবিতে বহিরাগত যান চলাচলে বিধিনিষেধ

    শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় সব যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া…

    সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

    শিক্ষা ডেস্কঃ সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাউশির উপ-পরিচালক শাহ মুহাম্মদ মামুন মোরশেদ জারি করা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ফাঁদ পেতে বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ

    • By Sara
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 12 views
    ফাঁদ পেতে বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ

    বাংলাদেশকে হারিয়ে সুপার সিক্সে নেদারল্যান্ডস

    • By Sara
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 12 views
    বাংলাদেশকে হারিয়ে সুপার সিক্সে নেদারল্যান্ডস

    এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি

    • By Sara
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 14 views
    এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি

    মজুরি বোর্ডের স্থগিত সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পোশাক মালিকদের

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 32 views
    মজুরি বোর্ডের স্থগিত সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পোশাক মালিকদের

    মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 31 views
    মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি

    বিশ্ববাজারে তেলের দাম কমল

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 27 views
    বিশ্ববাজারে তেলের দাম কমল
    ২৭ সেপ্টেম্বর ২০২৬

    ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob