টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা ফারহান। সদ্য সাবেক অধিনায়ক সালমান আলী আগা শুধু নেতৃত্বই হারাননি, সংক্ষিপ্ত সংস্করণে জায়গাও হারিয়েছেন তিনি।

শাহিবজাদাকে নতুন অধিনায়ক করে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমানের মতো দলে জায়গা হয়নি বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফদের মতো তারকারদের। তবে ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আছেন ৪ জনই।

এশিয়ান গেমসে পাকিস্তানকে ফাইনালে তোলার পুরস্কারই যেন পেলেন শাহিবজাদা। যদিও ভারতের কাছে স্বর্ণ হারাতে হয়েছে তাদের। বিপরীতে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।

অন্যদিকে, টি-টোয়েন্টি থেকে বাদ পড়া শাহীন শাহ আফ্রিদিই নেতৃত্ব দেবেন ওয়ানডেতে।

দুই সংস্করণে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের জয়ের নায়ক হয়ে ওঠা রাজাউল্লাহ।

সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি শুরু হবে আগামী ৯ অক্টোবর। বাকি দুই ম্যাচ ১১ ও ১৩ অক্টোবর। সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে। এরপরেই শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল

শাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, খাজা নাফে (উইকেটকিপার), মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, মুহাম্মদ ইমরান রন্দহাওয়া, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

পাকিস্তানের ওয়ানডে দল

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নওয়াজ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

  • Related Posts

    রিয়াদের ৮ ছক্কার তাণ্ডব, তবু হারলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স

    ক্রীড়া ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের কাছে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ম্যাচের শেষ দিকে রীতিমত তাণ্ডব চালিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আট ছক্কায় ৩৫ বলে ৭৩ রানের…

    খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

    ক্রীড়া ডেস্ক : মাত্র দুই দিন আগে শেষ হওয়া এশিয়ান গেমসে ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ মাত্র একটি ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরেছে। মাঠের বাজে পারফরম্যান্সের পাশাপাশি গেমস চলাকালে খেলোয়াড়দের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রিয়াদের ৮ ছক্কার তাণ্ডব, তবু হারলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স

    • By Sara
    • অক্টোবর ৭, ২০২৬
    • 0 views
    রিয়াদের ৮ ছক্কার তাণ্ডব, তবু হারলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স

    অভিষেককে ক্যারিয়ার নিয়ে কী শিখিয়েছিলেন শাহরুখ? জানালেন পুরোনো গল্প

    • By admin admon
    • অক্টোবর ৭, ২০২৬
    • 1 views
    অভিষেককে ক্যারিয়ার নিয়ে কী শিখিয়েছিলেন শাহরুখ? জানালেন পুরোনো গল্প

    সালমান খানের নামে আকাশচুম্বী ভবন

    • By admin admon
    • অক্টোবর ৭, ২০২৬
    • 1 views
    সালমান খানের নামে আকাশচুম্বী ভবন

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী

    • By admin admon
    • অক্টোবর ৭, ২০২৬
    • 1 views
    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী

    বিশ্বনাথে দুই পক্ষের সমাবেশের জেরে ১৪৪ ধারা জারি

    • By admin admon
    • অক্টোবর ৭, ২০২৬
    • 1 views
    বিশ্বনাথে দুই পক্ষের সমাবেশের জেরে ১৪৪ ধারা জারি

    খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

    • By Sara
    • অক্টোবর ৭, ২০২৬
    • 1 views
    খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী