পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে ৩০টি ইয়ামাহা মোটরসাইকেল হস্তান্তর

image_pdfSaveimage_print

পর্যটক ডেস্কঃ কক্সবাজারে পর্যটকদের যাতায়াত আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক করতে মোটরসাইকেল রেন্টাল ব্যবসায়ীদের কাছে ৩০টি ইয়ামাহা এফজেড-এস ভার্সন ৪.০ মোটরসাইকেল হস্তান্তর করেছে ইয়ামাহা বাংলাদেশ। পর্যটকেরা যাতে মোটরসাইকেল ভাড়া নিয়ে কক্সবাজার শহর ও আশপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ড্রাইভিং ট্যুরিজম, মোবিলিটি ইন কক্সবাজার’ ভাবনাকে সামনে রেখে এ আয়োজন করা হয়। আয়োজকদের মতে, পর্যটকদের ব্যক্তিগত পরিবহনের সুবিধা বাড়ানোর পাশাপাশি কক্সবাজারের পর্যটন অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সম্প্রতি কক্সবাজারের হোটেল সি গালে আয়োজিত এক অনুষ্ঠানে মোটরসাইকেলগুলো ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে এসিআই মোটরস ও ইয়ামাহার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কক্সবাজারে ইয়ামাহার অনুমোদিত ডিলার মাহিন মোটরসের স্বত্বাধিকারী উপস্থিত ছিলেন।

হস্তান্তর করা মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে ইয়ামাহা এফজেড-এস ভার্সন ৪.০ মডেল। উন্নত নিয়ন্ত্রণব্যবস্থার পাশাপাশি এতে রয়েছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) ও ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের (টিসিএস) মতো আধুনিক নিরাপত্তা প্রযুক্তি। এসব সুবিধা মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করে। এ ছাড়া ফুয়েল ইনজেকশন (এফআই) প্রযুক্তি থাকায় বাইকটি জ্বালানি সাশ্রয়ী।

প্রতিটি মোটরসাইকেলের সঙ্গে চালক ও আরোহীর জন্য দুটি করে সার্টিফায়েড হেলমেটও দেওয়া হয়েছে। এর ফলে পর্যটকেরা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে মোটরসাইকেল ভাড়া নিয়ে কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন।

  • Related Posts

    কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল

    নিজস্ব প্রতিবেদকঃ দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত হোটেল শৈবালের সমুদ্রসৈকত…

    বাদীপক্ষের সঙ্গে আপস হলেও এমপি নজরুলের জামিন নামঞ্জুর

    ডেস্ক নিউজঃ দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মামলার বাদীপক্ষের সঙ্গে আপসের দাবি করা হলেও আদালত তা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রিয়াদের ৮ ছক্কার তাণ্ডব, তবু হারলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স

    • By Sara
    • অক্টোবর ৭, ২০২৬
    • 0 views
    রিয়াদের ৮ ছক্কার তাণ্ডব, তবু হারলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স

    অভিষেককে ক্যারিয়ার নিয়ে কী শিখিয়েছিলেন শাহরুখ? জানালেন পুরোনো গল্প

    • By admin admon
    • অক্টোবর ৭, ২০২৬
    • 1 views
    অভিষেককে ক্যারিয়ার নিয়ে কী শিখিয়েছিলেন শাহরুখ? জানালেন পুরোনো গল্প

    সালমান খানের নামে আকাশচুম্বী ভবন

    • By admin admon
    • অক্টোবর ৭, ২০২৬
    • 1 views
    সালমান খানের নামে আকাশচুম্বী ভবন

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী

    • By admin admon
    • অক্টোবর ৭, ২০২৬
    • 1 views
    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী

    বিশ্বনাথে দুই পক্ষের সমাবেশের জেরে ১৪৪ ধারা জারি

    • By admin admon
    • অক্টোবর ৭, ২০২৬
    • 1 views
    বিশ্বনাথে দুই পক্ষের সমাবেশের জেরে ১৪৪ ধারা জারি

    খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

    • By Sara
    • অক্টোবর ৭, ২০২৬
    • 1 views
    খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী