ক্লাবে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ জাতীয় দলের সঙ্গে বিতর্কের রেশ কাটিয়ে ক্লাবের জার্সিতে ফিরেই গোল করে জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ এই মহাতারকার গোলের দিনে সৌদি প্রো লিগে আল দিরিয়াহর বিপক্ষে জয় তুলে নিয়েছে আল নাসর।

ঘরের মাঠ আল আউয়াল পার্কে ৩-০ গোলের জয়ে আল নাসরের হয়ে প্রথম গোলটি করেন রোনালদো। এই গোলের মধ্য দিয়ে তার ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮০-এ। ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে এখন আর মাত্র ২০টি গোল প্রয়োজন রোনালদোর।

শুক্রবার রাতের ম্যাচের ২৩তম মিনিটে গোল করেন রোনালদো। কিংসলে কোমানের শট গোলকিপার ওয়ালিদ আলী আটকে দিলেও ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি তিনি।

গোলের পর গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ম্যাচ শুরুর আগে রোনালদোকে সমর্থন জানিয়ে গ্যালারিতে বড় ব্যানারও প্রদর্শন করেন আল নাসর সমর্থকেরা। তাতে লেখা ছিল, ‘গ্রেটনেস ইজ আর্নড’—মহত্ত্ব অর্জন করে নিতে হয়।

এর আগে পর্তুগাল জাতীয় দলের হয়ে নেশনস লিগের বিরতিতে নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ না পাওয়ার পর দলীয় শিবির ছেড়েছিলেন রোনালদো। ২৭ সেপ্টেম্বরের সেই ম্যাচে পর্তুগাল ২-১ গোলে জিতেছিল।

পরে কোচ হোর্হে জেসুসের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ তোলেন রোনালদো। আল নাসরেও জেসুসের অধীন খেলেছেন এই ফরোয়ার্ড। গত মৌসুমে তার কোচিংয়েই সৌদি লিগের শিরোপা জিতেছিল দলটি।

জাতীয় দলের সঙ্গে বিরোধ নিয়ে আলোচনা চললেও ক্লাবের সমর্থকেরা রোনালদোর পাশে থাকার বার্তা দিয়েছেন। ম্যাচের সপ্তম মিনিটে গ্যালারি থেকে তার নামে স্লোগানও ওঠে। মাঠে গোল করে সেই সমর্থনের জবাব দেন পর্তুগিজ ফরোয়ার্ড।

রোনালদোর গোলের পর ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সামু কস্তা। জোয়াও ফেলিক্সের কর্নার থেকে হেডে গোল করেন তিনি। ম্যাচের ৭৭তম মিনিটে কোমানের গোলে জয় নিশ্চিত হয় আল নাসরের।

এই জয়ে লিগের শীর্ষে থাকা আল কাদসিয়ার সমান পয়েন্টে পৌঁছেছে আল নাসর। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আল কাদসিয়া, দুইয়ে আল নাসর।

  • Related Posts

    এক যুগ পর দক্ষিণ আফ্রিকার মাটিতে অস্ট্রেলীয় ব্যাটারের টেস্ট সেঞ্চুরি

    খেলাধুলা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ম্যাট রেনশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে এক যুগেরও বেশি সময় পর অস্ট্রেলীয় ব্যাটার হিসেবে শতকের…

    মেসির বিদায়ী ম্যাচের জার্সি এখন জাদুঘরে

    খেলাধুলা ডেস্কঃ একটি জার্সি, অসংখ্য স্মৃতি আর বিদায়ের এক আবেগঘন গল্প। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচে পরা ১০ নম্বর জার্সি এখন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটের জাদুঘরে। ফুটবল ইতিহাসের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা!

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 10 views
    ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা!

    জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রবিবার

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 9 views
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রবিবার

    খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 12 views
    খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

    দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 8 views
    দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

    নরসিংদীতে ডেঙ্গুর দাপট, হাসপাতালে ঠাঁই নেই রোগীর

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 12 views
    নরসিংদীতে ডেঙ্গুর দাপট, হাসপাতালে ঠাঁই নেই রোগীর

    ক্লাবে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো

    • By admin admon
    • অক্টোবর ১০, ২০২৬
    • 9 views
    ক্লাবে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো