শারদীয় ছুটিতে পাহাড়ে পর্যটকের ঢল নামার আশা, ৮০ শতাংশ রুম বুকিং শেষ

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ শারদীয় দুর্গোৎসবের লম্বা ছুটি সামনে রেখে পর্যটকদের বরণে পুরোপুরি প্রস্তুত পার্বত্য চট্টগ্রাম। আগামী ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলোতে অগ্রিম বুকিংয়ের ধুম পড়েছে। এরই মধ্যে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের হোটেল-মোটেলগুলোর প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে।

পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিনোদনকেন্দ্রগুলোকে নতুন রূপ দেওয়া হয়েছে। রাঙামাটি পর্যটন করপোরেশনের বিখ্যাত ঝুলন্ত সেতু সংস্কার ও রঙ করা হয়েছে, মেরামতের পর প্রস্তুত করা হয়েছে কাপ্তাই হ্রদের পর্যটকদের জন্য প্রায় ১০০টি ট্যুরিস্ট বোট। পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক ও অন্যান্য পর্যটনকেন্দ্রে সাজসাজ রব বিরাজ করছে।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, পর্যটকদের সুন্দর পরিবেশে ঘুরিয়ে আনার সব ব্যবস্থা শেষ হলেও এবার কোনো বিশেষ মূল্যছাড় থাকছে না।

একই চিত্র খাগড়াবাড়ী ও বান্দরবানেও। রাঙামাটির সাজেকগামী পর্যটকদের চাপে খাগড়াছড়ির হোটেলগুলোর শতভাগ রুম বুকিং হয়ে গেছে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা। বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দীন জানান, পাহাড়ে টানা ছুটিতে পর্যটকদের বাড়তি চাপ সামলাতে তারা পুরোপুরি প্রস্তুত।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে রাঙামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব বলেন, দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের সুরক্ষায় জেলার প্রতিটি পর্যটনকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রাখা হবে।

  • Related Posts

    হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ

    ডেস্ক নিউজঃ সৌদি আরবের দাম্মাম যাওয়ার পথে হামলার আশঙ্কায় মাঝ আকাশে গন্তব্য পরিবর্তন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরে কাতারের দোহায় জরুরি অবতরণ করে ফ্লাইটটি। রোববার (১১ অক্টোবর) দিবাগত…

    নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

    ডেস্ক নিউজঃ আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার।  সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ১২, ২০২৬
    • 0 views
    ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

    আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

    • By Sara
    • অক্টোবর ১২, ২০২৬
    • 2 views
    আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

    শাহরুখে শুরু, সালমানে শেষ

    • By Sara
    • অক্টোবর ১২, ২০২৬
    • 2 views
    শাহরুখে শুরু, সালমানে শেষ

    হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ

    • By admin admon
    • অক্টোবর ১২, ২০২৬
    • 12 views
    হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ

    ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূতকে কেন বরখাস্ত করতে চাইছেন ট্রাম্প?

    • By admin admon
    • অক্টোবর ১২, ২০২৬
    • 13 views
    ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূতকে কেন বরখাস্ত করতে চাইছেন ট্রাম্প?

    নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

    • By admin admon
    • অক্টোবর ১২, ২০২৬
    • 11 views
    নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর