লঘুচাপের শঙ্কা, চার বিভাগে বৃষ্টির আভাস

image_pdfSaveimage_print

আবহাওয়া ডেস্কঃ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। এমন পরিস্থিতিতে দেশের চার বিভাগের দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে, গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৩ মিলিমিটার।

  • Related Posts

    তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

    আবহাওয়া ডেস্কঃ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে সারাদেশে। তবে কিছু কিছু জায়গায় হতে পারে বৃষ্টি। মঙ্গলবার (১৩ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর…

    সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

    আবহাওয়া প্রতিবেদকঃ দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী তিন দিনের মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 8 views
    মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা

    প্রকল্পের টাকায় গাড়ির তেল ও ট্যাক্স-টোকেন করানোর অভিযোগ, রেলওয়ের জিএম মামুনুলকে ঘিরে বিতর্ক

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 16 views
    প্রকল্পের টাকায় গাড়ির তেল ও ট্যাক্স-টোকেন করানোর অভিযোগ, রেলওয়ের জিএম মামুনুলকে ঘিরে বিতর্ক

    দরপত্রে প্রভাব বিস্তার ও সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফিরোজ হাসানকে ঘিরে তদন্তের দাবি

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 15 views
    দরপত্রে প্রভাব বিস্তার ও সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফিরোজ হাসানকে ঘিরে তদন্তের দাবি

    চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 8 views
    চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

    নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির প্রমাণ

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 13 views
    ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির প্রমাণ