ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির প্রমাণ

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় আট কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকার তথ্যসহ বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জনবল সংকট ও দীর্ঘদিন চালু না থাকায় যন্ত্রটি বর্তমানে অকেজো অবস্থায় পড়ে রয়েছে বলে জানিয়েছে দুদুক।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টায় হাসপাতালটিতে অভিযানপরবর্তী এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান জেলা দুদকের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ। এ সময় দুদকের তিন সদস্যের একটি দল এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দুদক কর্মকর্তা মো. মুস্তাফিজ জানান, হাসপাতালের বিভিন্ন সময়ে কেনাকাটার নথিপত্র পর্যালোচনার পাশাপাশি দীর্ঘদিন ধরে অব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ সময় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রায় আট কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন ধরে ব্যবহার না করার বিষয়টি চিহ্নিত করা হয়। এ ছাড়া ক্যানসার রোগীদের জন্য কেনা ১৪ কোটি টাকার লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে। যা এখনও অবকাঠামো না থাকার কথা বলে ব্যবহার করার জন্য বাক্স থেকে খোলাই হয়নি। এ ছাড়া হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকা, প্রয়োজনীয় ফিল্মের অভাবে এক্স-রে ও সিটি স্ক্যান পরীক্ষা করতে না পারা এবং সরকারি পাঁচটি অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও রোগীদের অ্যাম্বুলেন্সের সেবা ব্যহত হচ্ছে।

দুদক জানায়, গতকাল ১২ অক্টোবর জেলা দুদকের আট সদস্যের একটি দল হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। অভিযানে সংগৃহীত তথ্য ও নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করে প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গভাবে তুলে ধরে জমা দেওয়া হবে বলে জানানো হয়।

  • Related Posts

    ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

    ডেঙ্গু ডেস্কঃ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৯৪৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ…

    গণপূর্তের নির্বাহী প্রকৌশলীদের পদায়নে ‘লটারি প্রহসনের’ অভিযোগ: আগে থেকেই নির্ধারিত ছিল ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগ, ১২০ কোটি টাকা অবৈধ আয়ের দাবি ঘিরে তোলপাড়

    বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সাম্প্রতিক বদলি ও পদায়ন ঘিরে গুরুতর অনিয়ম, পক্ষপাতিত্ব, সরকারি চাকরির বিধিবিধানের অবমূল্যায়ন এবং বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, লটারির মাধ্যমে পদায়নের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হামজা চৌধুরী

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 0 views
    লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হামজা চৌধুরী

    ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 0 views
    ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

    নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ

    সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ

    পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    • By admin admon
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 6 views
    পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর