আয়োজকদের বিরুদ্ধে ‘অপহরণের’ অভিযোগ ভারতীয় মডেলের

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ ভারতের রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নবরাত্রির একটি অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, আমন্ত্রণ জানিয়ে চরম অব্যবস্থার মধ্যে ফেলে রাখা হয় তাঁকে। এমনকি জোর করে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন এই মডেল। পুরো ঘটনাকে একপর্যায়ে ‘অপহরণ’ বলে বর্ণনা করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুনের পেডকর গ্রাউন্ডসে নবরাত্রি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও তাঁর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা করেননি আয়োজকেরা। পাশাপাশি, নির্ধারিত পারিশ্রমিকও তাঁকে দেওয়া হয়নি।

আকাঙ্ক্ষার দাবি, আয়োজক দলের মাত্র তিনজন সদস্যের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তাঁদের বয়সও ছিল আনুমানিক ১৮ বছর। অনুষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে তাঁদের দায়িত্বশীলতার অভাব ছিল বলে অভিযোগ করেন তিনি।

মডেলটির ভাষ্য, রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁকে নিতে আসেননি আয়োজকেরা। অথচ ততক্ষণে তাঁর অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পুলিশের কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারিও দেন তিনি।

আকাঙ্ক্ষার অভিযোগ, একপর্যায়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাঁকে গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। সে সময় নিজের দলের সদস্যরা সঙ্গে না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি।

অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন না বলে জানালেও আয়োজকেরা তাঁর আপত্তিকে গুরুত্ব দেননি বলে দাবি আকাঙ্ক্ষার। উল্টো তাঁর পরিস্থিতি নিয়ে হাসাহাসি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনাটিকে ‘অপহরণ’-এর সঙ্গে তুলনা করে আকাঙ্ক্ষা জানান, পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের চড় মারেন তিনি। এরপর গাড়িটি থামে বলে তাঁর দাবি।

পুরো ঘটনায় আয়োজকদের আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আকাঙ্ক্ষা চৌধুরী। তাঁর অভিযোগ, অনুষ্ঠানের প্রচারের কাজে তাঁর ছবি ব্যবহার করা হলেও শিল্পী হিসেবে প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও পারিশ্রমিক নিশ্চিত করা হয়নি।

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে আয়োজকদের বক্তব্য বা পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

  • Related Posts

    টাইগার শ্রফ মূল লক্ষ্য ছিলেন না শুটারদের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

    বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় সামনে এলো নতুন সমীকরণ। হামলাকারীদের প্রাথমিক লক্ষ্য অভিনেতা ছিলেন না; বরং অন্য এক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার পরিকল্পনা নিয়ে…

    কণ্ঠ বদলে গেছে সেলেনা গোমেজের, কারণ জানালেন শিল্পী

    বিনোদন ডেস্ক : নিকোটিনযুক্ত ভেপ ব্যবহারের কারণে নিজের কণ্ঠস্বরের ধরন বদলে গেছে বলে জানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। রোববার (১৮ অক্টোবর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ৩৪ বছর বয়সী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চট্টগ্রামে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা

    চট্টগ্রামে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা

    রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

    রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন স্থগিত রাখার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট

    • By admin admon
    • অক্টোবর ২১, ২০২৬
    • 6 views
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন স্থগিত রাখার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট

    দেশে ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার

    দেশে ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার

    তিন বিভাগ সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার যাবেন খুলনা-বাগেরহাটে

    তিন বিভাগ সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার যাবেন খুলনা-বাগেরহাটে

    জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

    জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রাষ্ট্রপতি