আয়োজকদের বিরুদ্ধে ‘অপহরণের’ অভিযোগ ভারতীয় মডেলের

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ ভারতের রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নবরাত্রির একটি অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, আমন্ত্রণ জানিয়ে চরম অব্যবস্থার মধ্যে ফেলে রাখা হয় তাঁকে। এমনকি জোর করে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন এই মডেল। পুরো ঘটনাকে একপর্যায়ে ‘অপহরণ’ বলে বর্ণনা করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুনের পেডকর গ্রাউন্ডসে নবরাত্রি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও তাঁর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা করেননি আয়োজকেরা। পাশাপাশি, নির্ধারিত পারিশ্রমিকও তাঁকে দেওয়া হয়নি।

আকাঙ্ক্ষার দাবি, আয়োজক দলের মাত্র তিনজন সদস্যের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তাঁদের বয়সও ছিল আনুমানিক ১৮ বছর। অনুষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে তাঁদের দায়িত্বশীলতার অভাব ছিল বলে অভিযোগ করেন তিনি।

মডেলটির ভাষ্য, রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁকে নিতে আসেননি আয়োজকেরা। অথচ ততক্ষণে তাঁর অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পুলিশের কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারিও দেন তিনি।

আকাঙ্ক্ষার অভিযোগ, একপর্যায়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাঁকে গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। সে সময় নিজের দলের সদস্যরা সঙ্গে না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি।

অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন না বলে জানালেও আয়োজকেরা তাঁর আপত্তিকে গুরুত্ব দেননি বলে দাবি আকাঙ্ক্ষার। উল্টো তাঁর পরিস্থিতি নিয়ে হাসাহাসি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনাটিকে ‘অপহরণ’-এর সঙ্গে তুলনা করে আকাঙ্ক্ষা জানান, পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের চড় মারেন তিনি। এরপর গাড়িটি থামে বলে তাঁর দাবি।

পুরো ঘটনায় আয়োজকদের আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আকাঙ্ক্ষা চৌধুরী। তাঁর অভিযোগ, অনুষ্ঠানের প্রচারের কাজে তাঁর ছবি ব্যবহার করা হলেও শিল্পী হিসেবে প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও পারিশ্রমিক নিশ্চিত করা হয়নি।

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে আয়োজকদের বক্তব্য বা পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

  • Related Posts

    সালমানের সঙ্গে কাজ করলেই পরবর্তী লক্ষ্য, বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

    বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার দায় স্বীকার করে নতুন হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। হিন্দুস্তান টাইমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের চলচ্চিত্র জগতের কেউ তাদের হুঁশিয়ারি উপেক্ষা করলে কিংবা…

    ভারত ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ করলেন ইমরান খান

    বিনোদন ডেস্কঃ ভারত ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জকে করে বোম্বে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন বলিউড অভিনেতা ইমরান খান। তিনি ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নোটিশকে ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন এবং একে ক্ষমতার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

    বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

    ঢাকা বন বিভাগে বনভূমি দখল ও গাছ কাটার অভিযোগ, ডিএফও বশিরুলকে ঘিরে প্রশ্ন

    • By admin admon
    • অক্টোবর ২০, ২০২৬
    • 26 views
    ঢাকা বন বিভাগে বনভূমি দখল ও গাছ কাটার অভিযোগ, ডিএফও বশিরুলকে ঘিরে প্রশ্ন

    ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

    ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

    • By admin admon
    • অক্টোবর ২০, ২০২৬
    • 7 views
    বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

    প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

    প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

    পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

    • By admin admon
    • অক্টোবর ২০, ২০২৬
    • 7 views
    পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের