ইরানে ৩ শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ান্টাম ল্যাব চালু

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তিতে বড় ধরনের অগ্রগতি অর্জনের লক্ষ্যে ইরানের তিনটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাধুনিক শিক্ষামূলক কোয়ান্টাম ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে কোয়ান্টাম প্রযুক্তিকে একটি অত্যন্ত কৌশলগত বিজ্ঞান হিসেবে বিবেচনা করা হয়।

ইরানের বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইসব প্রেসিডেন্ট হোসেন আফশিনের উপস্থিতিতে বিশ্বখ্যাত ইসফাহান বিশ্ববিদ্যালয়, শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় এবং শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই অত্যাধুনিক ল্যাবগুলোর শুভ উদ্বোধন সম্পন্ন হয়। গত ১৪, ১৭ এবং ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই তিন কেন্দ্রে নতুন ল্যাবগুলোর যাত্রা শুরু হয়।

গবেষকরা জানান, এই বিশেষায়িত ল্যাবগুলোর মূল লক্ষ্য হলো কোয়ান্টাম আলোকবিজ্ঞান ও কোয়ান্টাম তথ্যের ওপর শিক্ষার্থীদের তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানো। কেবল গাণিতিক তত্ত্ব বা কম্পিউটার সিমুলেশনের ওপর নির্ভর না করে শিক্ষার্থীরা সরাসরি পরীক্ষাগারের যন্ত্রপাতি ব্যবহার করে কোয়ান্টাম ঘটনা প্রত্যক্ষ করতে পারবেন, পরিমাপ করতে পারবেন এবং প্রাপ্ত ফল বিশ্লেষণ করার সুযোগ পাবেন।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ফের ১১০ ডলার

    মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে ব্যারেলপ্রতি তেলের দাম ১১০ ডলারে পৌঁছেছে। লোহিত সাগরে জাহাজ চলাচলে ঝুঁকি এবং সৌদি আরবের তেল অবকাঠামোয় হামলার আশঙ্কায় গত তিন থেকে চার…

    মাছ ধরার নৌকায় করে মিসাইলসহ অন্যান্য অস্ত্র আনছে হুথিরা

    আন্তর্জাতিক ডেস্ক : মাছ ধরার নৌকাসহ বিভিন্ন ধরনের জলযান ব্যবহার করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মিসাইল, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচার করছে বলে অভিযোগ করেছে সৌদি সমর্থিত সামরিক জোট। এ কাজে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা

    • By Sara
    • অক্টোবর ২১, ২০২৬
    • 2 views
    সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা

    ইরানে ৩ শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ান্টাম ল্যাব চালু

    • By Sara
    • অক্টোবর ২১, ২০২৬
    • 4 views
    ইরানে ৩ শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ান্টাম ল্যাব চালু

    ভুল শুধরে ভারতের বিপক্ষে লড়তে চায় বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ২১, ২০২৬
    • 5 views
    ভুল শুধরে ভারতের বিপক্ষে লড়তে চায় বাংলাদেশ

    আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ২১, ২০২৬
    • 3 views
    আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট বাংলাদেশ

    টাইগার নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন সালমান: মুম্বাই পুলিশ

    • By Sara
    • অক্টোবর ২১, ২০২৬
    • 5 views
    টাইগার নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন সালমান: মুম্বাই পুলিশ

    চট্টগ্রামে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা

    চট্টগ্রামে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা