বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়: হাসনাত

image_pdfSaveimage_print

বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায় বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

 

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

 

হাসনাত বলেন, ‘বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লবের দিন হিসেবে উপস্থাপন করলেও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে মাঝে-মধ্যে গণ্ডগোল বলে ফেলছে। এ অবস্থানে স্ববিরোধিতা করছে তারা। চব্বিশকে এককভাবে নিজেদের করে নিতে না পারার কারণে তাদের এই হীনমন্যতা তৈরি হয়েছে।’

 

তিনি আরও বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের অপরাধ ও বিচার নিয়ে আলোচনা না করে তাদের পুনর্বাসন নিয়ে আলোচনা করছে। তারা সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়। আসলে বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ একটি সফল আওয়ামী লীগ।

 

বর্তমান প্রজন্মকে একটি ওয়েলফেয়ার স্টেট দিতে না পারলে কেউ ঐতিহাসিক দায় থেকে মুক্তি পাবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

 

তিনি বলেন, ‘চব্বিশের মধ্য দিয়ে যে রাষ্ট্র মেরামতের যাত্রা শুরু হয়েছিল, বিএনপি সরকার তা নষ্ট করেছে। বাংলাদেশ একটি ফিটনেসবিহীন গাড়ি, তার চালক প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা চেয়েছিলাম ঠিক করার পর তাকে গাড়িতে ওঠাতে। কিন্তু বিএনপি ঢোল বাজিয়ে তাকে গাড়িতে তুলে দিয়েছে বলেই তিনি চালাতে পারছেন না।’

 

ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে চান না জানিয়ে হাসনাত আরও বলেন, ‘বাজার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেই, অর্থনীতিতে বিনিয়োগ নেই। আমরা চাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে যেন ভবিষ্যতের কাঠগড়ায় না দাঁড়াই।’

  • Related Posts

    দলের মাদক সংশ্লিষ্টদের প্রতি কঠোর বার্তা মির্জা ফয়সলের

    ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন বলেছেন, প্রথমেই একটি ওয়ার্ডকে পাইলট প্রজেক্ট হিসেবে নিব। পাইলট প্রজেক্টে টেস্ট কেস চালাবো। সত্যিকার অর্থে মাদক একেবারে নির্মূল করা অসম্ভব। পৃথিবীর জন্মের ইতিহাস থেকে…

    আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ: রিজভী

    বাংলাদেশ ও চীনের মধ্যকার শক্তিশালী এবং গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক কেবল দুই দেশের সমৃদ্ধিই নয়, বরং সমগ্র অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতায় অর্থবহ অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জাতীয় শাহজালালে ১৮০ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 13 views
    জাতীয়  শাহজালালে ১৮০ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি

    শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 14 views
    শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

    তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শুরু

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 14 views
    তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শুরু

    ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি: আবদুল এল-সায়েদ

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 16 views
    ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি: আবদুল এল-সায়েদ

    অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে নিষেধাজ্ঞা

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 15 views
    অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে নিষেধাজ্ঞা

    অনেক কিছুই দেখলাম, একদিন সব প্রকাশ্যে আসবে: তানজিন তিশা

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 10 views
    অনেক কিছুই দেখলাম, একদিন সব প্রকাশ্যে আসবে: তানজিন তিশা