অনেক কিছুই দেখলাম, একদিন সব প্রকাশ্যে আসবে: তানজিন তিশা

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এর আগে দুই অভিনেত্রীর বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নিয়েছিল সংগঠনটি। তবে অভিযুক্ত দুই শিল্পীর কোনো সাড়া না পাওয়ায় এমন বড় সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

এমন সিদ্ধান্তের পর আর চুপ থাকলেন না তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি দিলেন রহস্যময় এক বার্তা। অভিনেত্রী বলেন, গত এক বছরে অনেক কিছু দেখেছেন, সময় হলে সবকিছুই প্রকাশ্যে আসবে।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সিদ্ধান্ত অনুযায়ী, শুটিং সেটের অপ্রীতিকর ঘটনা এবং পরবর্তী বিরোধের জেরে তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, দুই অভিনেত্রীর মধ্যে বিরোধ মীমাংসার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তাদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি।

গত ৪ অক্টোবর দুই অভিনেত্রীর কাছে একটি চিঠি পাঠায় অভিনয়শিল্পী সংঘ। এর আগে গত ৭ জুলাই সদস্যপদ স্থগিতের বিষয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কেউই ওই নোটিশের জবাব দেননি।

এরপর সংগঠনটি তাদের সদস্যপদ স্থগিতের খবর আসে। আর তার কিছুক্ষণ পরই লাইভে এসে এ নিয়ে প্রতিক্রিয়া জানান তানজিন তিশা। সেদিন শুটিং সেটে কী হয়েছি; তা থেকে শুরু করে অভিনয়শিল্পী সংঘের সালিশ বৈঠক, সদস্যপদ স্থগিতের কারণসহ বিগত সময়ের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

লাইভে এসে তিশা দাবি করেন, সেদিন শুটিং সেটে কী ঘটেছিল, তা উপস্থিত সবাই দেখেছেন। তার কথায়, ‘আমার পাগলের চরিত্র আমি করেছি সেটা আপনারা দেখেছেন। কোনো কাটছাঁট করা হয়নি। কে আগে ইম্রপোভাইস করেছে, কে আগে অ্যাটাক করেছে, কে অ্যাটাক করে নিজেকে নির্যাতিত হিসেবে দাবি করেছে; সেটা আপনারা বুঝতে পারবেন।’

অভিনেত্রী আরও জানান, ঘটনার পর অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে দুই পক্ষকে নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছিল। সেখানে উভয় অভিনেত্রীকে ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়ার পাশাপাশি ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। তবে সামিয়া অথৈ ভিডিও বার্তা দেননি। অন্যদিকে, নিজের পক্ষ থেকেও সেটি পাঠানো সম্ভব হয়নি বলে জানান তিশা।

সদস্যপদ স্থগিতের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিশা বলেন, নোটিশের নির্দেশনা পালন না করায় তাকে এমন চিঠি দেওয়া হয়েছে। সংগঠনের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান তিনি। তবে পুরো ঘটনা নিয়ে তার মনে যে ক্ষোভ জমে আছে, লাইভে দেওয়া বক্তব্যে সেটিও স্পষ্ট হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত বিরোধ প্রকাশ্যে আনার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। তার মতে, কোনো বিরোধের সমাধান না করে সেটিকে জনসমক্ষে এনে কাউকে ছোট করা কিংবা তার পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা কাম্য নয়।

সবশেষে গত এক বছরে নিজের জীবনে ঘটে যাওয়া নানা বিতর্কের প্রসঙ্গ টেনে তিশা বলেন, ‘গত এক বছরে অনেক কিছু দেখলাম, শাড়ি-কাণ্ডও দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি।’

কঠিন সময়েও কাজ থামিয়ে রাখেননি বলে জানান অভিনেত্রী। তার ভাষ্য, আট মাস ধরে নানা বাধা এলেও তিনি থেমে যাননি, ভবিষ্যতেও হাল ছাড়বেন না।

  • Related Posts

    অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে নিষেধাজ্ঞা

    বিনোদন ডেস্কঃ বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের নাম, ছবি, কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব তাঁর অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থায়ী…

    অস্কারজয়ী চিলির চলচ্চিত্র নির্মাতার মৃত্যু

    বিনোদন ডেস্কঃ অস্কারজয়ী চিলির চলচ্চিত্র নির্মাতা সেবাস্টিয়ান লেলিও দেশটির সান্তিয়াগোতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার প্রশংসিত চলচ্চিত্র ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’-এ একজন ট্রান্সজেন্ডার নারীর জীবন তুলে ধরে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জাতীয় শাহজালালে ১৮০ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 10 views
    জাতীয়  শাহজালালে ১৮০ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি

    শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 10 views
    শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

    তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শুরু

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 11 views
    তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শুরু

    ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি: আবদুল এল-সায়েদ

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 14 views
    ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি: আবদুল এল-সায়েদ

    অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে নিষেধাজ্ঞা

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 13 views
    অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে নিষেধাজ্ঞা

    অনেক কিছুই দেখলাম, একদিন সব প্রকাশ্যে আসবে: তানজিন তিশা

    • By admin admon
    • নভেম্বর ৭, ২০২৬
    • 9 views
    অনেক কিছুই দেখলাম, একদিন সব প্রকাশ্যে আসবে: তানজিন তিশা