মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৭

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের গিজা শহরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা ও কায়রো থেকে দক্ষিণমুখী দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢালু জায়গায় পড়ে যায়।

দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে উল্টে যাওয়া বগির ভেতরে আহত যাত্রীদের খোঁজ করতে দেখা গেছে উদ্ধারকর্মী ও সাধারণ মানুষকে। দুর্ঘটনার পরপরই সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু হয়।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তদন্তে কারও অবহেলা প্রমাণিত হলে তাকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

দেশটির সরকার জানিয়েছে, আহতদের চিকিৎসা দিতে সংশ্লিষ্ট এলাকার হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানান, আহতদের মধ্যে অনেকেই হাড় ভাঙা ও মাথায় আঘাতজনিত সমস্যায় চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনাস্থলেক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের জরুরি সহায়তা দিচ্ছে মিশর রেড ক্রিসেন্ট।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গিজা থেকে দক্ষিণে ফাইয়ুমের দিকে যাওয়া একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। দ্বিতীয় ট্রেনটি তখন রেললাইনে দাঁড়িয়ে ছিল। সংঘর্ষে কয়েকটি বগি দুমড়েমুচড়ে যায় এবং কোনো কোনো বগি উল্টে পড়ে।

দুর্ঘটনার পর গিজা থেকে আপার ইজিপ্ট অঞ্চলের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ট্রেনগুলো সরিয়ে নিতে ক্রেন পাঠানো হয়েছে। তবে কখন রেল চলাচল স্বাভাবিক হবে, তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।

দুর্ঘটনাটি ঘটেছে আল-আয়াত এলাকার কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে। ২০০২ সালের ফেব্রুয়ারিতে মিশরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনাটিও ঘটেছিল এই এলাকায়। সে সময় কায়রো থেকে লুক্সরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে সরকারি হিসাবে ৩৭০ জনের বেশি নিহত হন। তবে বেসরকারি কিছু হিসাবে নিহতের সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। ২০০৯ সালেও ওই এলাকায় দুটি পৃথক ট্রেন দুর্ঘটনায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে।

সর্বশেষ দুর্ঘটনার পর রোববার দেশটিতে পরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে।

এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন দেশ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় মিশরের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। মিশরে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবার ও মিশরীয় জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share this news as a Photo Card

  • Related Posts

    যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

    আন্তর্জাতিক ডেস্কঃ গাজার স্থিতিশীলতায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনার আগে সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে ফিলিস্তিনি সাংবাদিক আবু…

    লকডাউন হোয়াইট হাউস, গ্রেপ্তার ২

    আন্তর্জাতিক ডেস্কঃ ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ঠিক উল্টোদিকে অবস্থিত লাফায়েত স্কয়ারের কাছে একটি গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হলে সাময়িকভাবে পুরো হোয়াইট হাউস অবরুদ্ধ বা লকডাউন করে রাখা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির

    কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    • By Moon
    • নভেম্বর ১০, ২০২৬
    • 30 views
    কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    প্রধান নদ-নদীর সুরক্ষায় মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার

    • By Moon
    • নভেম্বর ১০, ২০২৬
    • 33 views
    প্রধান নদ-নদীর সুরক্ষায় মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার

    মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান: দুই সদস্যের কারাদণ্ড, সেবার পরিবেশ নিয়ে প্রশ্ন

    মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান: দুই সদস্যের কারাদণ্ড, সেবার পরিবেশ নিয়ে প্রশ্ন

    ‘ভালো হয়ে যাও মাসুদ’ থেকে ভাইরাল কর্মকর্তা, পাঁচ মাস পর বদলি কার্যকর—বিআরটিএতে তাঁর খুঁটির জোর কোথায়?ঘোর পাল্টে এখন বিএনপি পরিচয়!

    • By admin admon
    • নভেম্বর ১০, ২০২৬
    • 35 views
    ‘ভালো হয়ে যাও মাসুদ’ থেকে ভাইরাল কর্মকর্তা, পাঁচ মাস পর বদলি কার্যকর—বিআরটিএতে তাঁর খুঁটির জোর কোথায়?ঘোর পাল্টে এখন বিএনপি পরিচয়!

    ৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন—নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ পদে বহাল খলিলুর রহমান

    • By admin admon
    • নভেম্বর ১০, ২০২৬
    • 36 views
    ৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন—নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ পদে বহাল খলিলুর রহমান
    ০৯ নভেম্বর ২০২৬

    মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৭

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob