প্রধান নদ-নদীর সুরক্ষায় মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার

image_pdfSaveimage_print

বিশেষ প্রতিবেদকঃ প্রতিবছর নদীভাঙন রোধে আপদকালীন স্বল্পমেয়াদি কাজ করা হলেও তা স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নয়। তাই নদীর পরিবর্তনশীল গতিপ্রকৃতির কথা মাথায় রেখে স্থায়ী সমাধানের লক্ষ্যে দেশের প্রধান প্রধান নদ-নদীর জন্য সমন্বিত দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি তিস্তা অববাহিকা নিয়ে একটি সমীক্ষা এবং দেশের সব খালের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির কাজও হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন।

অধিবেশনে সংরক্ষিত নারী আসন-৪১ এর সংসদ সদস্য মাহফুজা হান্নান এক লিখিত প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সরকারের এসব পরিকল্পনার কথা সংসদে তুলে ধরেন।

সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চেয়েছিলেন, প্রতি বছর নদীভাঙন রোধে স্বল্পমেয়াদি ও পুনরাবৃত্তিমূলক প্রকল্পে প্রচুর অর্থ ব্যয় হলেও স্থায়ী সুফল কেন মিলছে না? দীর্ঘমেয়াদি ও টেকসই নদী ব্যবস্থাপনায় বর্তমান সরকারের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ আছে কিনা?

জবাবে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রতিবছর নদীভাঙনপ্রবণ এলাকায় জরুরি আপদকালীন কাজের মাধ্যমে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি কমানো হয়ে থাকে, যা কোনো স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নয়। তবে স্থায়ী সমাধানের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয় দীর্ঘমেয়াদি ও সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে।

যমুনা ও পদ্মায় তীর সংরক্ষণ প্রকল্প

সংসদে জানানো হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় দেশের প্রধান প্রধান নদ-নদীর জন্য এই মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও ঢাকা জেলায় যমুনা ও পদ্মা নদীর ঝুঁকিপূর্ণ অংশে তীর সংরক্ষণের জন্য ‘নদী সিস্টেমের অভিযোজন ভিত্তিক ব্যবস্থাপনা’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বর্তমানে পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তিস্তা নিয়ে বিশেষ সমীক্ষা

উত্তরে মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও জানান, উত্তরাঞ্চলের তিস্তা নদী অববাহিকার বন্যা ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা সম্প্রসারণ, পরিবেশ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে সমন্বিত ও টেকসই ব্যবস্থাপনার জন্য একটি পৃথক সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে।

খালের সীমানা নির্ধারণ ও পূর্ণাঙ্গ ডাটাবেজ

নদী ব্যবস্থাপনার পাশাপাশি খাল রক্ষায়ও জোর দিচ্ছে সরকার। এ প্রসঙ্গে জবাবে বলা হয়, দেশের সব খাল চিহ্নিতকরণ, শ্রেণিবিন্যাস, সীমানা নির্ধারণ ও জিও-ইনফরমেটিক ডাটাবেজ তৈরির লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি কারিগরি প্রকল্প গ্রহণ করেছে। এর আওতায় সিএস ও আরএস ম্যাপ অনুযায়ী যাচাই করে সংস্থাভিত্তিক বিভাজনসহ খালের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হবে।

পর্যায়ক্রমে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে নদীভাঙন রোধ, নাব্যতা বৃদ্ধি, পানি সংরক্ষণ এবং বন্যা ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে সংসদে জানানো হয়।

Share this news as a Photo Card

  • Related Posts

    কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ (স্থানীয় সময়) বেলা ১২ টা ৪০ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। সম্মেলনে তিনি একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ…

    মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান: দুই সদস্যের কারাদণ্ড, সেবার পরিবেশ নিয়ে প্রশ্ন

    নাজমুল আলমঃ রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাফরুল কার্যালয়ে দালালবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে আটক করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ৯ নভেম্বর দুপুরে পরিচালিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    • By Moon
    • নভেম্বর ১০, ২০২৬
    • 26 views
    কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    প্রধান নদ-নদীর সুরক্ষায় মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার

    • By Moon
    • নভেম্বর ১০, ২০২৬
    • 31 views
    প্রধান নদ-নদীর সুরক্ষায় মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার

    মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান: দুই সদস্যের কারাদণ্ড, সেবার পরিবেশ নিয়ে প্রশ্ন

    মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান: দুই সদস্যের কারাদণ্ড, সেবার পরিবেশ নিয়ে প্রশ্ন

    ‘ভালো হয়ে যাও মাসুদ’ থেকে ভাইরাল কর্মকর্তা, পাঁচ মাস পর বদলি কার্যকর—বিআরটিএতে তাঁর খুঁটির জোর কোথায়?ঘোর পাল্টে এখন বিএনপি পরিচয়!

    • By admin admon
    • নভেম্বর ১০, ২০২৬
    • 34 views
    ‘ভালো হয়ে যাও মাসুদ’ থেকে ভাইরাল কর্মকর্তা, পাঁচ মাস পর বদলি কার্যকর—বিআরটিএতে তাঁর খুঁটির জোর কোথায়?ঘোর পাল্টে এখন বিএনপি পরিচয়!

    ৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন—নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ পদে বহাল খলিলুর রহমান

    • By admin admon
    • নভেম্বর ১০, ২০২৬
    • 36 views
    ৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন—নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ পদে বহাল খলিলুর রহমান

    যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

    • By admin admon
    • নভেম্বর ১০, ২০২৬
    • 21 views
    যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে
    ১০ নভেম্বর ২০২৬

    প্রধান নদ-নদীর সুরক্ষায় মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob