গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : গাইবান্ধার সাঘাটায় মজলিসের খাবার খেয়ে শিশু, নারী ও পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎স্থানীয়রা জানায়, গত ১০ নভেম্বর উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাহিদুল ইসলামের মজলিস উপলক্ষে ভোজনের আয়োজন করা হয়। জাহিদুল এই গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে এবং কলিম উদ্দীন ব্যাপারীর ভাতিজা। এ জন্য তার বাবা বাবলু ব্যাপারী এলাকার মানুষের কাছ থেকে চাল ও আর্থিক সহায়তা সংগ্রহ করেন। পরে গ্রামের লোকজনসহ বিভিন্ন এলাকার মানুষ এতে অংশ নিয়ে খাবার গ্রহণ করেন।

‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মজলিসের খাবার খাওয়ার পর থেকেই অনেকের পেটের পীড়া, ডায়রিয়া, বমি ও অন্যান্য শারীরিক অসুস্থতার উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রথমদিকে কয়েকজন অসুস্থ হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়েন।

‎অসুস্থদের মধ্যে অনেকের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে। ‎স্থানীয়দের ধারণা, খাবার কিংবা পানির কোনো ধরনের দূষণের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এত মানুষের অসুস্থতা দেখা দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে মজলিসে পরিবেশিত খাবার ও পানির নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ বলেন, ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা যথা নিয়মে চলছে। যেসব রোগীর জটিলতা দেখা যাচ্ছে তাদেরকে গাইবান্ধা ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    যশোরে আদালতপাড়াসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ

    ডেস্ক নিউজ : যশোর শহরের আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২…

    ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ঢাকা-পাবনা রুটের দুই আন্তনগর ট্রেন

    পাবনা প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানী ঢাকার সঙ্গে পাবনার সরাসরি রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে। আগামী ১৯ নভেম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে নতুন দুটি আন্তনগর ট্রেনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 15 views
    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 19 views
    সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 17 views
    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০

    গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 14 views
    গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

    জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 17 views
    জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

    বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তিতে ৪০ দিনের নাট্যোৎসব শুরু

    • By Sara
    • নভেম্বর ১৩, ২০২৬
    • 12 views
    বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তিতে ৪০ দিনের নাট্যোৎসব শুরু
    ১৩ নভেম্বর ২০২৬

    গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob