ঢাবিতে বহিরাগত যান চলাচলে বিধিনিষেধ

image_pdfSaveimage_print

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় সব যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের দেওয়া স্টিকার ছাড়া ক্যাম্পাসে সব মোটরসাইকেল চলাচলেও নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও  জনসংযোগ দফতর থেকে পাঠানো দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত সব যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি প্রবেশ করতে পারবে। তবে নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।

আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে ২০ নভেম্বরের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে দেওয়া স্টিকার ছাড়া ক্যাম্পাসে সব মোটর সাইকেল প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রক্টর অফিস থেকে মোটরসাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট সবাইকে- বিশ্ববিদ্যালয়ের যেসব আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মোটরসাইকেল ব্যবহার করেন- নিজ নিজ অফিস-প্রধানের সুপারিশসহ প্রক্টরের কাছে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।

আবেদনপত্রের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ও পাসপোর্ট সাইজ রঙিন ছবি দাখিল করতে হবে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Share this news as a Photo Card

  • Related Posts

    সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

    শিক্ষা ডেস্কঃ সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাউশির উপ-পরিচালক শাহ মুহাম্মদ মামুন মোরশেদ জারি করা…

    দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি

    শিক্ষা ডেস্কঃ সারাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্ট এক্সিবিশন আয়োজনের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ রবিবার (৮ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 12 views
    সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

    হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবে গেল বিশাল সুপারট্যাংকার

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 10 views
    হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবে গেল বিশাল সুপারট্যাংকার

    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 11 views
    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

    হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 14 views
    হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

    ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 9 views
    ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

    ‘শুটিংয়ের অপেক্ষায় আছি’ -তানজিন তিশা

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 10 views
    ‘শুটিংয়ের অপেক্ষায় আছি’ -তানজিন তিশা
    ১৪ নভেম্বর ২০২৬

    ঢাবিতে বহিরাগত যান চলাচলে বিধিনিষেধ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob