হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : দিনের শুরুটা ছিল হতাশার। চতুর্থ উইকেটে ভালো জুটি পেলেও রাবাদার জোড়া আঘাতে ফের একবার ব্যাটফুটে পড়ে বাংলাদেশ। তবে বিপর্যয়ের সময়ে ষষ্ঠ উইকেটে ব্যাটিংয়ে নেমে হৃদয়-লিটনের ২০৬ রানের জুটিতে দিন শেষে এগিয়ে রয়েছে সফরকারীরাই। জোহানেসবার্গে সেঞ্চুরির স্বাদও পেয়েছেন তাওহিদ হৃদয়। তবে দিনের শেষ বলে ব্যক্তিগত ১৩৭ রানে হৃদয় ফিরলেও ৯২ রানে অপরাজিত রয়েছে লিটন কুমার দাস।

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনটা বাংলাদেশ এমন এক জায়গায় শেষ করল, যা সকালের আধঘণ্টার পর কল্পনা করাও কঠিন ছিল। ৬ উইকেটে ৩২৭ রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে–বাইরে মিলিয়েই টেস্টে কখনো এত রান করতে পারেনি তারা। দিনটা বাংলাদেশের জন্য আরও সুন্দর হতো মার্কো ইয়ানসেনের করা দিনের শেষ বলে হৃদয় এলবডিব্লু না হলে। হতাশাটা যে হৃদয়েরই বেশি, ড্রেসিংরুমে ফেরার পথে তার হেলমেট ছুড়ে মারা দেখেই তা বোঝা গেছে।

জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে ২২ বছর বয়সী ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনের। কিন্তু তার শুরুটাই হয়তো তিনি ভুলে যেতে চাইবেন। কাগিসো রাবাদার করা ইনিংসের প্রথম বলেই তিনি গালিতে ক্যাচ দিয়েছেন মার্কো জানসেনের হাতে। এ নিয়ে টেস্টে মাত্র চতুর্থ এবং বাংলাদেশের প্রথম অভিষিক্ত ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম বলে ফেরেন রবিন।

এরপর ৭ বলে রানের খাতা খোলার আগেই রাবাদার হালকা বাউন্স হওয়া বলে উইকেটের পেছনে ধরা পড়েন মুমিনুল হক। ডিফেন্ড করতে চাইলেও বল তার ব্যাট ছুঁয়ে যায়। তিনে নামা অধিনায়ক শান্তকে ইতিবাচক মনে হয়েছিল, কিন্তু রাবাদার ইনসুইংয়ে বোঁকা বনে গেছেন তিনি। তার ড্রাইভ খেলতে চাওয়া ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্প উপড়ে কয়েক পাক খেয়ে পড়ে। ২৩ বলে ১২ রান করে শান্ত।

এরপর দেখেশুনে খেলতে থাকেন হৃদয়-তানজিদ জুটি। বাংলাদেশকে চাপমুক্ত করে দলীয় স্কোর বড় করছিলেন তারা। এর মধ্যেই ফিফটি তুলে নেন ওপেনার তানজিদ হাসান তামিম। দুজনের জুটিতে আসে ৯৯ রান।

তানজিদের সামনে ফিফটিকে শতকে রূপ দেওয়ার সুযোগ ছিল। কিন্তু সেটা হতে দেননি রাবাদা। প্রোটিয়া পেসারের করা বলে বোল্ড হন তানজিদ। আউট হওয়ার আগে ১০৮ বলে ৬৭ রান করেন তিনি। পরের বলে আরও একটি উইকেট হারায় টাইগাররা। প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিম।

দ্রুত দুই উইকেট হারালে ফের দুঃচিন্তায় পড়ে বাংলাদেশ শিবির। তবে লিটন কুমার দাসকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করে যান তাওহীদ হৃদয়। প্রোটিয়া বোলারদের রীতিমতো শাসন করে যান এই দুই ব্যাটার। ফিফটির পর শতকও তুলে নেন হৃদয়। সুযোগ ছিল ব্যক্তিগত ইনিংসটা আরও বড় করার। কিন্তু দিনের শেষ বলে আউট হয়ে যান এই ডানহাতি ব্যাটাররা। হৃদয়ের ইনিংস থামে ১৩৭ রানে। ২২৭ বলে খেলা তার এই ইনিংসটি ১৪টি চার ও একটি ছয়ে সাজানো।

এদিকে দিনশেষে অপরাজিত আছেন উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। ফিফটি পূরণের পর ৯২ রানে অপরাজিত আছেন তিনি। দ্বিতীয় দিনের খেলায় আবারও ব্যাট করতে নামবেন লিটন।

প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার কাগিসো রাবাদা। একাই পাঁচটি উইকেট নেন তিনি। এছাড়া একটি উইকেট পেয়েছেন মার্কো ইয়ানসেন।

Share this news as a Photo Card

  • Related Posts

    বাংলাদেশকে হারিয়ে সুপার সিক্সে নেদারল্যান্ডস

    ক্রীড়া ডেস্ক : দিলারা আক্তারের মাইলফলক ছোঁয়া ম্যাচের ফিফটিও বাঁচাতে পারল না বাংলাদেশকে। বোলারদের বিবর্ণ পারফরম্যান্সের সুযোগে স্টিয়ার কালিসের দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস, সেই সাথে নিশ্চিত করেছে…

    ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

    ক্রীড়া ডেস্ক : ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সভার পর আইসিসি ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আইসিসি ইভেন্টগুলোর সময়সূচি অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ-ভারত। এছাড়া…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ফাঁদ পেতে বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ

    • By Sara
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 12 views
    ফাঁদ পেতে বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ

    বাংলাদেশকে হারিয়ে সুপার সিক্সে নেদারল্যান্ডস

    • By Sara
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 12 views
    বাংলাদেশকে হারিয়ে সুপার সিক্সে নেদারল্যান্ডস

    এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি

    • By Sara
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 14 views
    এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি

    মজুরি বোর্ডের স্থগিত সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পোশাক মালিকদের

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 32 views
    মজুরি বোর্ডের স্থগিত সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পোশাক মালিকদের

    মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 31 views
    মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি

    বিশ্ববাজারে তেলের দাম কমল

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 27 views
    বিশ্ববাজারে তেলের দাম কমল
    ১৫ নভেম্বর ২০২৬

    হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob