স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে গত ৭ অক্টোবর রিটটি দায়ের করা হয়। মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিটটি করেন। এতে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এবং মাউশির উপসচিবকে বিবাদী করা হয়।

রিটের পর আইনজীবী জাহিদ তালুকদার জানিয়েছিলেন, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষার পরিবর্তে ডিজিটাল লটারি পদ্ধতি চালু করেছিল তৎকালীন সরকার। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এ পদ্ধতি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়।

গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদারের দাবি, লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। শিক্ষাবিদদের আশঙ্কা, ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়বে এবং ছোট শিক্ষার্থীরা মানসিক চাপের মুখে পড়বে।

তিনি আরও বলেন, পর্যাপ্ত গবেষণা, তথ্য-উপাত্ত ও মূল্যায়ন ছাড়াই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে নেওয়া এ সিদ্ধান্ত স্কুল পর্যায়ে বৈষম্য তৈরি করতে পারে। দরিদ্র পরিবারের শিশুরা কোচিং ও গৃহশিক্ষকের ব্যয় বহন করতে না পারায় ভর্তি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

জাহিদ তালুকদার আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, ভর্তি পরীক্ষা চালু হলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সামাজিক বৈষম্য বাড়তে পারে। কোমলমতি শিশুদের প্রতিবছর ভর্তি পরীক্ষার চাপ থেকে মুক্ত রাখার লক্ষ্যেই লটারি পদ্ধতি বহাল রাখার দাবিতে রিটটি করা হয়েছিল।

Share this news as a Photo Card

  • Related Posts

    সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

    ডেস্ক নিউজ : সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে। গত ১২ নভেম্বর সেনা সদরের মিলিটারি সেক্রেটারির শাখা…

    বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

    ডেস্ক নিউজঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর (অব.) চুক্তিভিত্তিক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 9 views
    সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

    হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবে গেল বিশাল সুপারট্যাংকার

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 7 views
    হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবে গেল বিশাল সুপারট্যাংকার

    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 9 views
    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

    হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 12 views
    হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

    ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 7 views
    ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

    ‘শুটিংয়ের অপেক্ষায় আছি’ -তানজিন তিশা

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 8 views
    ‘শুটিংয়ের অপেক্ষায় আছি’ -তানজিন তিশা
    ১৫ নভেম্বর ২০২৬

    স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob