‘শুটিংয়ের অপেক্ষায় আছি’ -তানজিন তিশা

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বড় বাজেটের সিনেমা ‘সোলজার’ ঘিরে শুরু থেকেই বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি।

তবে অর্ধেকের বেশি কাজ শেষ হওয়ার পর হঠাৎ সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। কবে আবার ক্যামেরা চালু হবে, তা নিয়েও স্পষ্ট কোনো তথ্য নেই। কিন্তু এত কিছুর পরও সিনেমাটি নিয়ে বিন্দুমাত্র হতাশ নন তিশা। বরং এখনো শাকিবের সঙ্গে শুটিংয়ে ফেরার অপেক্ষায় দিন গুনছেন এই অভিনেত্রী।

‘সোলজার’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় নাম লেখানোর কথা তানজিন তিশার। এ সিনেমার প্রস্তুতি ও শুটিংয়ের জন্য দীর্ঘ সময় অন্য কোনো কাজে যুক্ত হননি তিনি। এমনকি টানা চার মাস নিজের শিডিউল ফাঁকা রেখেছিলেন। শুটিং বন্ধ হয়ে যাওয়ার পরও নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন অভিনেত্রী।

তিশার জানান, ‘সোলজার সিনেমা নিয়ে আমার শিডিউল ওপেন। সিনেমার শুটিং শুরু হলেই আমি যুক্ত হব। এমন নয় যে আমার সঙ্গে কিছু হয়েছে। আমি আগ্রহ নিয়েই শুটিংয়ের অপেক্ষা করছি।’

অভিনেত্রীর কাছে এখনো এই সিনেমাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শুটিং বন্ধ থাকার সময়টাতে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলেও নতুন কোনো বড় প্রকল্পে যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন না তিনি। এ প্রসঙ্গে তিশার স্পষ্ট বক্তব্য, ‘সোলজার আমার কাছে এখনো প্রধান অগ্রাধিকার।’

এদিকে সিনেমাটির শুটিং বন্ধ থাকায় নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, নভেম্বরে আবারও দৃশ্যধারণ শুরুর পরিকল্পনা থাকলেও আপাতত সেই সম্ভাবনা ক্ষীণ। এর মধ্যে ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান। ফলে ‘সোলজার’-এর শুটিংয়ে কবে ফিরবেন তিনি, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

শুধু শুটিংয়ের সময়সূচি নয়, সিনেমাটির কয়েকজন অভিনয়শিল্পীর পারিশ্রমিক নিয়েও আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে, কয়েকজন শিল্পী এখনো তাদের পারিশ্রমিক বুঝে পাননি। পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত কেউ কেউ শুটিংয়ে অংশ নিতে চাইছেন না। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

সিনেমাটির গানের অংশের দৃশ্যধারণও এখনো বাকি। কবে নাগাদ আবার শুটিং শুরু হবে, তা জানতে পরিচালক সাকিব ফাহাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ফলে সিনেমাটির কাজ শেষ করে ঈদে মুক্তি দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ অক্টোবর শুরু হয়েছিল ‘সোলজার’ সিনেমার শুটিং। প্রথম দিন দৃশ্যধারণ শুরু হলেও সেদিন শুটিংয়ে ছিলেন না শাকিব খান। পরে তিনি সিনেমার অন্য প্রধান অভিনয়শিল্পীদের সঙ্গে শুটিংয়ে যোগ দেন। সে সময় সিনেমায় শাকিবের নতুন লুকও দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছিল।

Share this news as a Photo Card

  • Related Posts

    এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি

    বিনোদন ডেস্ক : বলিউডে গ্যাংস্টার আতঙ্ক কাটছেই না। টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর পর এবার হত্যার হুমকি পেলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার পুত্র অভিষেক বচ্চন। অমিতাভ ও তার…

    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি

    বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের বাড়িতে এক অদ্ভুত ও অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী শ্রুতি হাসান। তাঁর বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন নাকি নিজে থেকেই জায়গা বদলাত! বিষয়টি নিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ফাঁদ পেতে বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ

    • By Sara
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 12 views
    ফাঁদ পেতে বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ

    বাংলাদেশকে হারিয়ে সুপার সিক্সে নেদারল্যান্ডস

    • By Sara
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 12 views
    বাংলাদেশকে হারিয়ে সুপার সিক্সে নেদারল্যান্ডস

    এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি

    • By Sara
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 14 views
    এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি

    মজুরি বোর্ডের স্থগিত সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পোশাক মালিকদের

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 33 views
    মজুরি বোর্ডের স্থগিত সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পোশাক মালিকদের

    মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 31 views
    মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি

    বিশ্ববাজারে তেলের দাম কমল

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 27 views
    বিশ্ববাজারে তেলের দাম কমল
    ১৫ নভেম্বর ২০২৬

    ‘শুটিংয়ের অপেক্ষায় আছি’ -তানজিন তিশা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob