অবসরের পাঁচ বছর পর টেনিসের হল অব ফেমে বার্টি

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ মাত্র ২৫ বছর বয়সে টেনিস থেকে অবসর নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। অবসরের প্রায় পাঁচ বছর পর এবার টেনিসের সর্বোচ্চ সম্মানগুলোর একটি ইন্টারন্যাশনাল টেনিস হল অব ফেমে জায়গা পেতে যাচ্ছেন তিনি। ২০২৭ সালে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে সাবেক এই বিশ্বসেরা টেনিস তারকাকে।

ইন্টারন্যাশনাল টেনিস হল অব ফেমের সহসভাপতি কিম ক্লাইস্টার্স ও প্যাট্রিক ম্যাকেনরোর সঙ্গে ফোনালাপে এই সুখবর পান বার্টি। পরে রজার ফেদেরার ও মার্টিনা নাভ্রাতিলোভাসহ হল অব ফেমের প্রায় ২০ জন সদস্য ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানান।

টেনিস ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্লাম একক শিরোপা জিতেছেন বার্টি। ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন, ২০২১ সালে উইম্বলডন ও ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন তিনি। তার হাত ধরেই ৪৪ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের শিরোপা জেতে স্বাগতিক দেশ। এ ছাড়া ২০১৮ সালে ইউএস ওপেনের দ্বৈত শিরোপাও জিতেছিলেন এই অস্ট্রেলিয়ান। টানা ১১৪ সপ্তাহ ছিলেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।

পেশাদার ক্রিকেটেও খেলেছেন বার্টি। ২০১৫-১৬ মৌসুমে নারী বিগ ব্যাশ লিগে সাত ম্যাচ খেলে ৬৮ রান করেছিলেন তিনি। ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাত্র দুই মাস পরই টেনিস থেকে অবসরের ঘোষণা দেন। এরপর গলফার গ্যারি কিসিককে বিয়ে করেন তিনি।

হল অব ফেমে জায়গা পাওয়ার প্রতিক্রিয়ায় বার্টি বলেন, ‘আমি ভীষণ কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। অস্ট্রেলিয়ার অনেক পথপ্রদর্শককে দেখে অনুপ্রাণিত হয়েছি, যারা খেলাটিকে এগিয়ে নিয়েছেন এবং গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তাদের পাশে নিজের নাম দেখতে পাওয়া অবাস্তব এক অনুভূতি।’

তবে এই স্বীকৃতি নিয়ে কিছুটা অস্বস্তিও রয়েছে তার। বার্টি বলেন, ‘হল অব ফেম আমাদের খেলার একেবারে কিংবদন্তিদের জন্য। আমার মনে হয় না, আমি এখনো সেই পর্যায়ে পৌঁছেছি।’

বার্টির সঙ্গে হল অব ফেমে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন হুইলচেয়ার টেনিসের কিংবদন্তি শিনগো কুনিয়েদা। চারবারের প্যারালিম্পিক সোনাজয়ী এই জাপানি খেলোয়াড় হুইলচেয়ার টেনিসে জিতেছেন ২৮টি গ্র্যান্ড স্লাম একক শিরোপা। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন রেকর্ড ৫৮২ সপ্তাহ। হল অব ফেমে জায়গা পাওয়া প্রথম জাপানি খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি।

আগামী বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে আনুষ্ঠানিকভাবে বার্টি ও কুনিয়েদাকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে। এই স্বীকৃতিকে অবিশ্বাস্য সম্মান হিসেবে উল্লেখ করে কুনিয়েদা বলেন, ‘হুইলচেয়ার টেনিসের সীমা ছাড়িয়ে যাওয়াই ছিল আমার লক্ষ্য। এই দীর্ঘ যাত্রায় পাশে থাকা পরিবার, দল এবং সবাইকে ধন্যবাদ জানাই। আগামী বছর নিউপোর্টে হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় আছি।’

Share this news as a Photo Card

  • Related Posts

    গ্লোব সকার অ্যাওয়ার্ডসের সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গে রোনালদো

    খেলাধুলা ডেস্কঃ চলতি বছরের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ১৭তম ‘বিয়ন্ড ডেভেলপমেন্টস গ্লোব সকার অ্যাওয়ার্ডস’। এবারের অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় এগিয়ে রয়েছে পিএসজি এবং ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। এছাড়া সংক্ষিপ্ত তালিকায় জায়গা…

    আগেভাগে দিনের খেলা শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : জোহানেসবার্গ টেস্টে জয়ের সম্ভাবনা বাংলাদেশের জন্য প্রায় নেই বললেই চলে। চতুর্থ দিন শেষে ম্যাচ বাঁচানোই এখন সফরকারীদের প্রধান লক্ষ্য। হাতে থাকা পাঁচ উইকেট নিয়ে শেষ তিন সেশন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

    কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

    রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 18 views
    রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 23 views
    বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর

    ফের মা হচ্ছেন কিয়ারা

    • By Moon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 14 views
    ফের মা হচ্ছেন কিয়ারা

    ২৩ বছর পর একসঙ্গে হৃতিক-কারিনা, সিনেমার সেই বাড়ি এবার বাস্তবে

    • By Moon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 14 views
    ২৩ বছর পর একসঙ্গে হৃতিক-কারিনা, সিনেমার সেই বাড়ি এবার বাস্তবে

    জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 19 views
    জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে
    ১৯ নভেম্বর ২০২৬

    অবসরের পাঁচ বছর পর টেনিসের হল অব ফেমে বার্টি

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob