জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন।

জানা যায়, এ মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করেন উত্তরা পশ্চিম থানার এসআই মাহমুদুল হাসান মোড়ল। আবেদনে উল্লেখ করা হয়, তদন্তের স্বার্থে পরে রিমান্ডের আবেদন করা হতে পারে।

এ বিষয়ে প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, বিচারক আবেদনটি গ্রহণ করেছেন। আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়নি। এর আগে, বুধবার রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন করছিলেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ মদদ ও নির্দেশে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। পরে আসামিদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তারা এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলিও ছোড়ে। এতে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়।

সাদিকুল ইসলাম (২১) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা। উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। সাদিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় আদালতে নালিশি মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে উত্তরা পশ্চিম থানা।

পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনার বরাতে আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটে একাধিক থানায় ১৪টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাও রয়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

    কৃষিক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে মন্তব্য করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার পরপর দেশের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে ৭ কোটি। সে সময় বাংলাদেশে খাদ্যশস্যের ব্যাপক ঘাটতি ছিল।…

    বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর

    ডেস্ক নিউজঃ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

    কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

    রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 19 views
    রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 23 views
    বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর

    ফের মা হচ্ছেন কিয়ারা

    • By Moon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 14 views
    ফের মা হচ্ছেন কিয়ারা

    ২৩ বছর পর একসঙ্গে হৃতিক-কারিনা, সিনেমার সেই বাড়ি এবার বাস্তবে

    • By Moon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 14 views
    ২৩ বছর পর একসঙ্গে হৃতিক-কারিনা, সিনেমার সেই বাড়ি এবার বাস্তবে

    জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

    • By admin admon
    • নভেম্বর ১৯, ২০২৬
    • 20 views
    জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে
    ১৯ নভেম্বর ২০২৬

    জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob