৯ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ দেশের বাজারে স্বর্ণের দাম কমা‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ কমা‌নো হয়েছে ৬ হাজার ১৮২ টাকা। এতে করে ভালো মানের স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৫ সালের ২৯ অক্টোবর স্বর্ণের দাম দুই লাখের ঘর পেরিয়েছিল। এক বছর পর তা আবারও দুইয়ের ঘরের নিচে নেমে এসেছে।

আজ রোববার থেকে সারাদেশে স্বর্ণের এই নতুন দর কার্যকর হয়েছে। এর আগে, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে দেশের বাজারের জন্য স্বর্ণের নতুন দর নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম এখন ভ্যাটসহ ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।

এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

সবশেষ এই দাম নির্ধারণের মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।

Share this news as a Photo Card

  • Related Posts

    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    ডেস্ক নিউজঃ অর্থ বিভাগের এক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।…

    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    ডেস্ক নিউজঃ বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সরোয়ার হোসেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 10 views
    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 9 views
    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 13 views
    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা

    সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ শতাংশ

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 14 views
    সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ শতাংশ

    স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১

    • By Moon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 11 views
    স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১
    ২২ নভেম্বর ২০২৬

    ৯ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob