স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে, কোচের কপালে চিন্তার ভাঁজ

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ নিসের বিপক্ষে ম্যাচে বড় ধাক্কা খেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। হাঁটুর গুরুতর চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি ফরোয়ার্ড দেজিরে দুয়েকে। শনিবার রাতে লিগ আঁ-তে ৩-২ গোলে জয়ের দিনেও তাই স্বস্তি নেই পিএসজি শিবিরে।

ম্যাচের ৩৯তম মিনিটে বল আগলে রাখতে গিয়ে ডান হাঁটুতে চোট পান দুয়ে। প্রতিপক্ষের মিডফিল্ডার সোফিয়ান দিওপের সঙ্গে কোনো সংঘর্ষ ছাড়াই ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। ব্যথায় কাতরাতে থাকা ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়।

ম্যাচ শেষে দুয়েকে নিয়ে ভালো খবর দেননি পিএসজি কোচ। লুইস এনরিকে বলেন, ‘আগামীকালই আমরা চোটের সঠিক ধরন সম্পর্কে জানতে পারব। তবে এটি যে গুরুতর চোট, তা আমরা বুঝতে পেরেছি। কারণ আমরা চোটের ছবিগুলো দেখেছি।’

এনরিকে আরও বলেন, ‘সে ভীষণ হতাশ ও উদ্বিগ্ন। তবে আমার কোনো সন্দেহ নেই, সে আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে। এটাই একজন পেশাদার ফুটবলারের জীবনের অংশ। বুঝতে হবে, ক্যারিয়ারে এমন ঘটনা ঘটতেই পারে এবং তা মেনে নিতে হবে।’

এর আগে প্রথমার্ধেই পিএসজির হয়ে মৌসুমে নিজের দ্বিতীয় লিগ গোলটি করেন দুয়ে। তার বদলি হিসেবে মাঠে নামা স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস পরে দলের তৃতীয় গোলটি করেন। পিএসজির হয়ে প্রথম গোলটি করেন সেঞ্জি মায়ুলু।

গত মৌসুমে পায়ের পেশির টান ও ঊরুর চোটে বেশ কয়েকটি ম্যাচ মিস করেছিলেন দুয়ে। তার আগের মৌসুমেও ভুগেছিলেন গোড়ালির সমস্যায়। নতুন এই চোট তাই পিএসজির জন্য বাড়তি উদ্বেগের কারণ।

দুয়ের চোটে দুশ্চিতা বেড়েছে পিএসজি শিবিরে। গত ২০ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুর এসিএল ছিঁড়ে যায় খভিচা কাভারাস্খেলিয়ার। একই ম্যাচে ঊরুর পেশিতে চোট পান উসমান দেম্বেলে ও অধিনায়ক মারকিনিওস।

নিসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২তম জয় পেলেও দুয়ের চোটে সেই আনন্দ অনেকটাই ম্লান পিএসজির। বুধবার চ্যাম্পিয়নস লিগে রোমার মুখোমুখি হবে দুইবারের বর্তমান চ্যাম্পিয়নরা।

Share this news as a Photo Card

  • Related Posts

    হারের বৃত্ত ভাঙলেও পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার সিটি

    খেলাধুলা ডেস্কঃ এলিয়ট অ্যান্ডারসনের গোল ম্যানচেস্টার সিটিকে হারের লজ্জা থেকে বাঁচালেও পয়েন্ট হারানোর হতাশা কাটাতে পারেনি। দুর্দান্ত লড়াইয়ে সিটিজেনদের আটকে দিয়ে ড্র ও মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ফুলহ্যাম। মৌসুমের…

    নাটকীয় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

    খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে এক উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ হাসানের দল। শেষ দিকে ইকবাল হোসেন ইমনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 10 views
    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 9 views
    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 13 views
    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা

    সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ শতাংশ

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 14 views
    সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ শতাংশ

    স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১

    • By Moon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 11 views
    স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১
    ২২ নভেম্বর ২০২৬

    স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে, কোচের কপালে চিন্তার ভাঁজ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob