এবার পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা অভিযোগের পর এবার পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এই অভিনেত্রী।

গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তিশা। বর্তমানে মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে।

মামলার বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে যা বলার তার আইনজীবী বলবেন।

বিষয়টি নিশ্চিত করে তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন জানান, গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা।

জসীমউদ্দীন বলেন, ‘অনলাইনে তানজিন তিশাকে নিয়ে বিভিন্ন পোস্ট এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে মামলাটি করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে। এছাড়া পুরোনো একটি অডিও রেকর্ড প্রকাশের বিষয়টিও মামলার অভিযোগের সঙ্গে যুক্ত। বাদীর ভাষ্য অনুযায়ী, ওই অডিও রেকর্ডটি সম্পাদনা করে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল, যা নিয়ে আপত্তি রয়েছে তানজিন তিশার।’

জানা গেছে, মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সানায়্যা আনাম ওয়াফিকাহকে। দ্বিতীয় আসামি ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা। অভিযোগ, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা। এর পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন এই অভিনেত্রী।

Share this news as a Photo Card

  • Related Posts

    গুলিকাণ্ডের পর বিশেষ পোশাকে মঞ্চে টাইগার শ্রফ

    বিনোদন ডেস্কঃ ভারতের মুম্বাইয়ের জুহুতে গুলিকাণ্ডের প্রায় এক মাস পর আবারও প্রকাশ্য মঞ্চে ফিরলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠানে লাল ধুতির আদলে তৈরি বিশেষ পোশাকে ‘দেবা…

    ভাইরাল ভিডিও ঘিরে বিপাকে অমিতাভ, পাঠানো হলো আইনি নোটিশ

    বিনোদন ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত ভিডিওকে কেন্দ্র করে অমিতাভ বচ্চন ও সনি টিভিকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের পাঞ্জাবের সাঙ্গরুরের আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা। ভিডিওতে জনপ্রিয় কুইজ শো ‘কৌন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 2 views
    এবার পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা

    দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

    দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

    • By admin admon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 10 views
    বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

    সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

    • By admin admon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 11 views
    সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

    দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

    • By admin admon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 19 views
    দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

    বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে মোশারফের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৬ কোটি টাকার বেশি আত্মসাতের দাবি

    • By admin admon
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 43 views
    বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে মোশারফের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৬ কোটি টাকার বেশি আত্মসাতের দাবি
    ২৩ নভেম্বর ২০২৬

    এবার পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob