ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : তৃতীয় সংসারেরও ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়ে বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এই গায়িকা।

রাত ৯টা ৪০ মিনিটে দেওয়া ওই পোস্টে ন্যান্সি জানান, দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর তারা দুজন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের সুনির্দিষ্ট কোনো কারণ তিনি উল্লেখ করেননি।

পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাদের ব্যক্তিগত পরিসর ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর অনুরোধ করেন ন্যান্সি। জীবনের এই নতুন অধ্যায়কে শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিবাহবিচ্ছেদ। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ের পর ২০১২ সালে তাদের বিচ্ছেদ ঘটে; সেই সংসারে রোদেলা নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। পরবর্তীতে ২০১৩ সালের মার্চে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করলে ২০২১ সালে দ্বিতীয় সংসারটিরও সমাপ্তি ঘটে এবং সেই সংসারে নায়লা নামে আরেকটি কন্যাসন্তান রয়েছে। এরপর ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই সংগীতশিল্পী।

Share this news as a Photo Card

  • Related Posts

    দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি

    বিনোদন ডেস্কঃ মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা…

    জাদুকরীদের জগতে আত্মপরিচয়ের খোঁজ, আসছে ডিজনির ‘হেক্সড’

    বিনোদন ডেস্কঃ জাদুবিদ্যা, নারীর ক্ষমতায়ন ও মা-মেয়ের সম্পর্ক, এই তিন বিষয়কে কেন্দ্র করে নতুন অ্যানিমেটেড চলচ্চিত্র ‘হেক্সড’ নিয়ে আসছে ওয়াল্ট ডিজনি। ছবিটিতে তিন নারী জাদুকরীকে গল্পের কেন্দ্রে রাখা হয়েছে। এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

    • By Sara
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 9 views
    ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

    রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 14 views
    রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ

    শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 24 views
    শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

    ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন-পাকিস্তান

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 17 views
    ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন-পাকিস্তান

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

    আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৪ দিন বন্ধ থাকবে

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 14 views
    আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৪ দিন বন্ধ থাকবে
    ২৫ নভেম্বর ২০২৬

    ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob