লাহোরে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সফরের অংশ হিসেবে দেশটির লাহোরে অবস্থিত ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে লাহোরের বৃহত্তর ইকবাল পার্কে অবস্থিত ঐতিহাসিক স্থাপনাটি ঘুরে দেখেন। মিনার-ই-পাকিস্তান পাকিস্তানের জাতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। ১৯৪০ সালের ২৩ মার্চ তৎকালীন মিন্টো পার্কে অল ইন্ডিয়া মুসলিম লীগের অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল। পরবর্তী সময়ে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে এই প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঐতিহাসিক সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতেই নির্মাণ করা হয় মিনার-ই-পাকিস্তান। প্রায় ৭০ মিটার উচ্চতার এই স্থাপনার নির্মাণকাজ শুরু হয় ১৯৬০ সালের ২৩ মার্চ। ১৯৬৮ সালের অক্টোবরে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্থাপনাটির নকশায় মুঘল, ইসলামি ও আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয় রয়েছে। পরিদর্শনকালে স্পিকার ও তাঁর সফরসঙ্গীরা স্মৃতিস্তম্ভটির ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যশৈলী এবং পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন। এর আগে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল লাহোরের ঐতিহাসিক আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধি ও লাহোর ফোর্ট পরিদর্শন করে। ইকবালের সমাধিতে স্পিকার পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও কবরের ওপর চাদর দেন। পাশাপাশি দর্শনার্থীদের বইয়ে নিজের মন্তব্যও লেখেন। প্রতিনিধিদলটি ঐতিহাসিক বাদশাহী মসজিদও পরিদর্শন করে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য জাহরাত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সফরে রয়েছেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ২৪ নভেম্বর উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান সফরে যান হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশের কোনো জাতীয় সংসদ স্পিকারের এটিই প্রথম পাকিস্তান সফর।

Share this news as a Photo Card

  • Related Posts

    গঙ্গার পানি চুক্তি নিয়ে দু’বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে দুই দফায় চিঠি পাঠিয়েও ভারতের কাছ থেকে কোনো সাড়া পায়নি বাংলাদেশ। আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর…

    রাজধানী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

    নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে ২০ থেকে কমে ৮ জন

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 13 views
    পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে ২০ থেকে কমে ৮ জন

    নাহিদ রানাকে নিয়ে ফের দুঃসংবাদ, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 17 views
    নাহিদ রানাকে নিয়ে ফের দুঃসংবাদ, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

    মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ সতর্কবার্তা ট্রাম্পের

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 18 views
    মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ সতর্কবার্তা ট্রাম্পের

    গঙ্গার পানি চুক্তি নিয়ে দু’বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 27 views
    গঙ্গার পানি চুক্তি নিয়ে দু’বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

    রাজধানী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 23 views
    রাজধানী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

    রাজধানীর চাপ কমাতে কেরানীগঞ্জে গড়ে উঠছে বিকল্প নগরী

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 24 views
    রাজধানীর চাপ কমাতে কেরানীগঞ্জে গড়ে উঠছে বিকল্প নগরী
    ২৭ নভেম্বর ২০২৬

    লাহোরে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob