রাজধানীর চাপ কমাতে কেরানীগঞ্জে গড়ে উঠছে বিকল্প নগরী

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসন সংকটের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে পরিকল্পিত ‘সেকেন্ডারি সিটি’ বা বিকল্প নগরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন আধুনিক আবাসিক এলাকা গড়ে তোলার মাধ্যমে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) উদ্যোগে প্রস্তাবিত এ প্রকল্পের স্থান হিসেবে কেরানীগঞ্জের ঢাকা ওয়েস্টার্ন বাইপাস-সংলগ্ন এলাকাকে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পরিকল্পিতভাবে নতুন আবাসিক এলাকা গড়ে উঠলে রাজধানীর কেন্দ্রীয় এলাকার ওপর জনসংখ্যা ও আবাসনের চাপ কিছুটা কমবে। একই সঙ্গে ঢাকার প্রান্তে অপরিকল্পিত নগরায়ণের ঝুঁকিও কমানো সম্ভব হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই জানিয়েছেন, কেরানীগঞ্জের কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত এলাকাটি রাজধানীর বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত। কলাতিয়া বাজার থেকে এলাকাটির দূরত্ব প্রায় দেড় কিলোমিটার।

প্রকল্পের আওতায় কেরানীগঞ্জের কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচর এলাকার জমি বিবেচনায় নেওয়া হয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটি গত ১৬ এপ্রিল প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, চিহ্নিত এলাকার মাত্র ৫ থেকে ৮ শতাংশে বসতবাড়ি রয়েছে। বাকি অংশের অধিকাংশই এক ফসলি কৃষিজমি।

নতুন নগরীর সঙ্গে রাজধানীর যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক নির্মাণের প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে নতুন নগরীকে রাজধানী ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বলেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল আবাসন চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সব শ্রেণির মানুষের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধাসহ নিরাপদ আবাসিক কমিউনিটি গড়ে তোলার প্রকল্প প্রস্তাব তৈরি করা হচ্ছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে পৃথক উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হবে। এতে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই পরিবারগুলো পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ পাবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সংস্থাটির ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে দুটি প্রকল্প সরকারি অর্থায়নে এবং ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এ ছাড়া নতুন আরও নয়টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তবে কেরানীগঞ্জের প্রস্তাবিত সেকেন্ডারি সিটি প্রকল্পটি এখনো পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। প্রকল্পের মোট আবাসনসংখ্যা, নির্মাণব্যয় এবং বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনা প্রণয়নের পর এসব বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজধানীর ওপর জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জের পাশাপাশি ধামরাইয়েও সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

Share this news as a Photo Card

  • Related Posts

    গঙ্গার পানি চুক্তি নিয়ে দু’বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে দুই দফায় চিঠি পাঠিয়েও ভারতের কাছ থেকে কোনো সাড়া পায়নি বাংলাদেশ। আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর…

    রাজধানী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

    নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে ২০ থেকে কমে ৮ জন

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 13 views
    পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে ২০ থেকে কমে ৮ জন

    নাহিদ রানাকে নিয়ে ফের দুঃসংবাদ, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 17 views
    নাহিদ রানাকে নিয়ে ফের দুঃসংবাদ, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

    মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ সতর্কবার্তা ট্রাম্পের

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 18 views
    মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ সতর্কবার্তা ট্রাম্পের

    গঙ্গার পানি চুক্তি নিয়ে দু’বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 27 views
    গঙ্গার পানি চুক্তি নিয়ে দু’বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

    রাজধানী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 23 views
    রাজধানী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

    রাজধানীর চাপ কমাতে কেরানীগঞ্জে গড়ে উঠছে বিকল্প নগরী

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 24 views
    রাজধানীর চাপ কমাতে কেরানীগঞ্জে গড়ে উঠছে বিকল্প নগরী
    ২৭ নভেম্বর ২০২৬

    রাজধানীর চাপ কমাতে কেরানীগঞ্জে গড়ে উঠছে বিকল্প নগরী

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob