পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে ২০ থেকে কমে ৮ জন

image_pdfSaveimage_print

খেলাধুলা দেস্ক: পাকিস্তান নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৬-২৭ মৌসুমের জন্য আগের ২০ জনের পরিবর্তে এবার মাত্র ৮ জন ক্রিকেটারকে চুক্তির আওতায় রেখেছে বোর্ড। শুক্রবার (২৭ নভেম্বর) নতুন চুক্তির তালিকা প্রকাশ করা হয়।

নতুন চুক্তিতে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন অধিনায়ক ফাতিমা সানা ও বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন মুনিবা আলী সিদ্দিকি, নাশরা সান্ধু ও সিদরা আমিন। আর ‘সি’ ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন আয়েশা জাফর, গুল ফিরোজা ও সাদাফ শামস।

আগের মৌসুমে ‘এ’ ক্যাটাগরিতে থাকা মুনিবা আলী ও সিদরা আমিনকে এবার ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। অন্যদিকে, গুল ফিরোজা ও সাদাফ শামস ‘ডি’ থেকে উন্নীত হয়ে ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন। এ ছাড়া আয়েশা জাফর প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

গত মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৩ ক্রিকেটার এবার বাদ পড়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, রামিন শামিম, নাজিহা আলভি, নাতালিয়া পারভেইজ, ওমাইমা সোহেল, সিদরা নওয়াজ, সাইদা আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি, ওয়াহিদা আখতার, আইমান ফাতিমা ও শাওয়াল জুলফিকার।

পিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স, ফর্ম ও ফিটনেস বিবেচনায় নিয়ে ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রয়োজনীয়তাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের নিয়মিত ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। নির্ধারিত ফিটনেস মান বজায় রাখাও তাঁদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    নাহিদ রানাকে নিয়ে ফের দুঃসংবাদ, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

    খেলাধুলা দেস্ক: দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশের গতিতারকা পেসার নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় চিকিৎসা ও পুনর্বাসন শেষে বোলিং অনুশীলনও শুরু করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে…

    মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় সতর্ক থাকার পরামর্শ সুয়ারেজের

    খেলাধুলা ডেস্কঃ ফুটবল বিশ্বে লিওনেল মেসির সঙ্গে লামিন ইয়ামালকে প্রায়ই তুলনা করা হয়। বার্সেলোনার তরুণ স্প্যানিশ তারকার খেলার ধরন ও প্রতিভার কারণে অনেকেই তাকে মেসির সঙ্গে মেলান। তবে এই তুলনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে ২০ থেকে কমে ৮ জন

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 16 views
    পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে ২০ থেকে কমে ৮ জন

    নাহিদ রানাকে নিয়ে ফের দুঃসংবাদ, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 22 views
    নাহিদ রানাকে নিয়ে ফের দুঃসংবাদ, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

    মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ সতর্কবার্তা ট্রাম্পের

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 22 views
    মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ সতর্কবার্তা ট্রাম্পের

    গঙ্গার পানি চুক্তি নিয়ে দু’বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 27 views
    গঙ্গার পানি চুক্তি নিয়ে দু’বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

    রাজধানী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 24 views
    রাজধানী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

    রাজধানীর চাপ কমাতে কেরানীগঞ্জে গড়ে উঠছে বিকল্প নগরী

    • By Moon
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 25 views
    রাজধানীর চাপ কমাতে কেরানীগঞ্জে গড়ে উঠছে বিকল্প নগরী
    ২৭ নভেম্বর ২০২৬

    পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে ২০ থেকে কমে ৮ জন

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob