আওয়ামী নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন হাসিনা: রিজভী

image_pdfSaveimage_print

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা আন্দোলনের নামে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তিনি দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সরকারি লৌহজং কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, হাসিনার শাসনামলে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বড় বড় উন্নয়ন প্রকল্পের নামে লুট করা অর্থ দিয়ে তার দলের নেতাকর্মীরা দিল্লি ও আমেরিকায় বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, তারেক রহমান শান্তি ও গণতন্ত্রের পক্ষে কাজ করছেন। তিনি দেশকে সঠিক পথে পরিচালিত করছেন, যা ফ্যাসিবাদীরা মেনে নিতে পারছে না।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো. রাসেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, শেখ মো. আব্দুল্লাহ, সংরক্ষিত মহিলা আসনের এমপি সমতাজ আলো এবং টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।

Share this news as a Photo Card

  • Related Posts

    সোহরাওয়ার্দীতে ১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান

    রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী পহেলা ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মহানগর বিএনপি…

    ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলব: স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 28 views
    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 29 views
    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 29 views
    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 34 views
    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 28 views
    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 36 views
    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
    ২৭ নভেম্বর ২০২৬

    আওয়ামী নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন হাসিনা: রিজভী

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob