যাচাই ছাড়া সংবাদ প্রচার নয়, সাংবাদিকদের সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

image_pdfSaveimage_print

সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি ভুয়া তথ্য, ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক। তিনি বলেছেন, কোনো তথ্য বা সংবাদ প্রচারের আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। এমনকি তথ্য সত্য হলেও তা প্রকাশের সম্ভাব্য প্রভাব ও পরিণতি বিবেচনা করা জরুরি।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দীনি জ্ঞান অর্জন, প্রতিবেশীর অধিকার, সংবাদ যাচাই এবং সাংবাদিকতার শরয়ি নীতিমালা নিয়ে আলোচনা করেন।

মুফতি মুহাম্মদ আব্দুল মালেক বলেন, প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন পরিমাণ দীনি জ্ঞান অর্জন করা আবশ্যক। পরিবারের প্রত্যেক সদস্যের কোরআন তিলাওয়াত, নামাজ, হালাল-হারাম, জায়েজ-নাজায়েজ এবং আল্লাহর ফরজ ও নিষিদ্ধ বিধান সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা উচিত। কোনো বিষয়ে অজ্ঞতা থাকলে জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে তা শিখে নিতে হবে।

প্রতিবেশীর অধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী বলতে শুধু পাশের ফ্ল্যাট বা লাগোয়া বাড়ির বাসিন্দাদের বোঝায় না। একই ভবন, আশপাশের বাড়ি কিংবা আরও দূরের মানুষও প্রতিবেশীর অন্তর্ভুক্ত হতে পারেন। তাই প্রতিবেশীদের পরিচয় জানা, যোগাযোগের নম্বর রাখা এবং প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানো উচিত।

তিনি বলেন, প্রতিবেশী অসুস্থ হলে খোঁজ নেওয়া, বিপদে সহযোগিতা করা এবং অভাব-অনটনে পাশে দাঁড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। কিন্তু আধুনিক জীবনযাত্রায় মানুষ প্রতিবেশীর এসব অধিকারের বিষয়ে ক্রমেই উদাসীন হয়ে পড়ছে।

সংবাদ ও তথ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতার গুরুত্ব তুলে ধরে খতিব পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ষষ্ঠ আয়াতের নির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, কোনো ব্যক্তি বা সূত্র থেকে সংবাদ পেলেই তা বিশ্বাস কিংবা প্রচার করা যাবে না। আগে তথ্যের সত্যতা যাচাই করতে হবে। অন্যথায় ভুল তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে নিরপরাধ মানুষের ওপর জুলুম হতে পারে।

 

তিনি বলেন, আগে একটি সংবাদ ছড়িয়ে দিতে মানুষের কাছ থেকে মানুষের কাছে যেতে হতো। কিন্তু এখন মোবাইল ফোনের একটি ক্লিকেই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মুহূর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ছে। অনেকে সত্যতা যাচাই না করেই বিভিন্ন গ্রুপে সংবাদ, ছবি ও ভিডিও শেয়ার করছেন। এর মধ্যে কিছু তথ্য ও ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

সাংবাদিকতার শরয়ি নীতিমালা সম্পর্কে মুফতি মুহাম্মদ আব্দুল মালেক বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা সংবাদমাধ্যমে প্রচার করা উচিত নয়। অভিযোগের সত্যতা ও যথাযথ প্রমাণ আছে কি না, তা আগে যাচাই করতে হবে। অভিযোগ প্রমাণিত না হলে তা প্রচার না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য পৌঁছে দেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, কোনো তথ্য সত্য হলেই তা প্রকাশ করা সমীচীন নয়। সেটি প্রকাশের ফলে জাতি ও উম্মাহর কল্যাণ হবে কি না, কিংবা এর কারণে আরও বড় ক্ষতি, বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে কি না, তা বিবেচনা করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতা পেশার ক্ষেত্রেও শরিয়তের বিভিন্ন বিধিবিধান রয়েছে। কোরআন-সুন্নাহ ও ইসলামি ফিকহে এ বিষয়ে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো জানা এবং পেশাগত জীবনে অনুসরণ করা প্রয়োজন। সাংবাদিকেরা এসব নীতিমালা মেনে চললে সমাজ সংশোধন, অন্যায় দূর করা ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

যাচাই ছাড়া তথ্য প্রচারের পরিণতি বোঝাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করেন খতিব। হাদিসটির মর্মার্থ হলো, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে, তা-ই প্রচার করে বেড়ায়।

তিনি বলেন, মোবাইল ফোনে পাওয়া কোনো তথ্য যাচাই না করে শেয়ার করাও এ সতর্কবাণীর অন্তর্ভুক্ত। কেউ বলতে পারেন, তিনি নিজে মিথ্যা বলেননি, শুধু অন্যের পাঠানো তথ্য প্রচার করেছেন। কিন্তু তথ্যের সত্যতা যাচাই না করে তা ছড়িয়ে দেওয়ার দায় থেকে এভাবে মুক্তি পাওয়া যায় না।

Share this news as a Photo Card

  • Related Posts

    সকালে ঢাকায় হালকা শীতের আমেজ, তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি

    ডেস্ক নিউজ : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে…

    ৩০০ ফিটে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি: ডিএমপি

    রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে-এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে এ বিষয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 28 views
    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 29 views
    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 29 views
    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 34 views
    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 28 views
    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 36 views
    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
    ২৭ নভেম্বর ২০২৬

    যাচাই ছাড়া সংবাদ প্রচার নয়, সাংবাদিকদের সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob