সোহরাওয়ার্দীতে ১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান

image_pdfSaveimage_print

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী পহেলা ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মহানগর বিএনপি এবং ঢাকা জেলার নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও নির্বাচনকারী প্রার্থীদের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

যৌথ সভায় রাজনৈতিক বিষইয়সহ বিভিন্ন আলোচ্য সূচি থাকলেও প্রধান আলোচ্য বিষয় ছিল আগামী পহেলা ডিসেম্বর বিএনপি ঘোষিত মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ। কর্মসূচির অংশ হিসেবে আগামী পহেলা ডিসেম্বর বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

যৌথ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান।

এছাড়াও সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী, বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নির্বাচিত এমপি ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

  • Related Posts

    আওয়ামী নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন হাসিনা: রিজভী

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা আন্দোলনের নামে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তিনি দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না।…

    ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলব: স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 28 views
    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 30 views
    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 30 views
    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 35 views
    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 29 views
    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 37 views
    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
    ২৭ নভেম্বর ২০২৬

    সোহরাওয়ার্দীতে ১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob