শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ‘এ’ দল। দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন শাহাদত হোসেন। তাঁর অপরাজিত ১০৩ রানের ইনিংসে ভর করে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। তবে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১৪ রানে অধিনায়ক সাইফ হাসান (২) এবং ১৬ রানে মাহমুদুল হাসান জয় (৯) ফিরে যান। এরপর শাহাদত ও মাহিদুল ইসলাম পরিস্থিতি সামাল দেন।

দুজনের ৯৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের শিকার হন মাহিদুল। অন্য প্রান্তে নিজের দায়িত্ব পালন করে যান শাহাদত। ৬১ বলে ফিফটি পূর্ণ করার পর ইনিংসটিকে আরও বড় করেন তিনি।

এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আফিফ হোসেন ৫, সাব্বির হোসেন শূন্য, মেহরব ২৮ এবং রাকিবুল ১০ রান করে ফেরেন। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন শাহাদত।

ইনিংসের শেষ দিকে রিপনের ১২ বলে অপরাজিত ১৯ রানও বাংলাদেশের সংগ্রহ বাড়াতে সহায়তা করে। শেষ ওভারের পঞ্চম বলে আহমেদ দানিয়ালের বলে মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শাহাদত। ৫০ ওভার শেষে তাঁর সংগ্রহ দাঁড়ায় ১০৩ রান।

পাকিস্তান ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সুফিয়ান মুকিম। হাসান নেওয়াজ ও আলী রাজা পেয়েছেন দুটি করে উইকেট।

ফাইনালে ওঠার লড়াইয়ে এবার ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নামবে পাকিস্তান ‘এ’ দল।

Share this news as a Photo Card

  • Related Posts

    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    ক্রীড়া ডেস্ক : সেঞ্চুরির পর ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩১ রানে ৭ উইকেট নিয়ে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন উইয়ান মুল্ডার। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস ও…

    তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, রোনালদো রাজি হলেই ঘটবে অভূতপূর্ব ঘটনা

    ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো যুগ শেষ। ক্লাব ‍ফুটবল খেলেই বর্ণাঢ্যময় ক্যারিয়ারের ইতি টানবেন দুই কিংবদন্তি। তার আগে দুজনকে একই দলে খেলতে দেখা গেলে দারুণ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 28 views
    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 30 views
    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 30 views
    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 34 views
    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 29 views
    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 37 views
    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
    ২৭ নভেম্বর ২০২৬

    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob