সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের কারণে গত কয়েক দিন ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে এবং নির্ধারিত সময়ে রপ্তানি আদেশের পণ্য সরবরাহ নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিনেও ১১৮টি পোশাক কারখানায় উৎপাদন চালু রেখেছিল কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ নভেম্বর) কারখানা চালু করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় শুক্রবার সাভার-আশুলিয়ার ১১৮টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত ছিল। এসব কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।

কয়েকটি কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে সৃষ্ট উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে এবং নির্ধারিত সময়ে রপ্তানি আদেশের পণ্য জাহাজীকরণ নিশ্চিত করতে মালিকপক্ষ কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয়।

এর আগে গত শুক্রবারও উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে সাভার ও আশুলিয়ার ১২৬টি পোশাক কারখানা খোলা রেখেছিল মালিকপক্ষ।

Share this news as a Photo Card

  • Related Posts

    পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

    ডেস্ক নিউজ : উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। রাতভর হিমেল বাতাসে কাঁপছে জনপদ। ভোর ও সকালে শীতের অনুভূতি থাকছে বেশি। সকালে সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসের কারণে…

    নেত্রকোনায় ইউএনও অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ডেস্ক নিউজ : নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউএনওর কক্ষের টেলিভিশন, নথিপত্র, আসবাব ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 28 views
    ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 29 views
    স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 30 views
    সব প্রাথমিকে চালু হচ্ছে মিড ডে মিল, সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু

    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 34 views
    এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম

    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 29 views
    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ২৭, ২০২৬
    • 36 views
    শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
    ২৭ নভেম্বর ২০২৬

    সাভার-আশুলিয়ায় ছুটির দিনে খোলা শতাধিক কারখানা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob