অগ্নিসন্ত্রাসের মধ্যেও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে সরকার: রিজভী

image_pdfSaveimage_print

অগ্নিসন্ত্রাস ও রক্তপাতের মধ্যেও তারেক রহমানের সরকার গণতন্ত্র ও মানবাধিকারের নীতিমালা মেনে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।’

হত্যা ও রক্তের আলপনা এঁকে দেশকে অস্থিতিশীল হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘অগ্নিসন্ত্রাস ও রক্তপাতের মধ্যেও তারেক রহমানের সরকার গণতন্ত্র ও মানবাধিকারের নীতিমালা মেনে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।’

প্রশাসন ও গণমাধ্যমে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সরকারের জনবান্ধব কাজ আড়াল করতে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, ‘রফতানি খাত ও ব্যবসা-বাণিজ্য চলে যাওয়ার প্রচারণা ভিত্তিহীন এবং সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে, আর অপপ্রচার গণতন্ত্রের জন্য বিপজ্জনক।’

 

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির খবর প্রচার না করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক চলছে।’

এ সময় বিজয়ের মাস উদ্‌যাপন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

  • Related Posts

    জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

    জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চাইলে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে…

    সোহরাওয়ার্দীতে ১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান

    রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী পহেলা ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মহানগর বিএনপি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের, ক্ষুব্ধ ইলন মাস্ক

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 13 views
    মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের, ক্ষুব্ধ ইলন মাস্ক

    প্রধানমন্ত্রিত্ব ছাড়ার বিনিময়ে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর

    প্রধানমন্ত্রিত্ব ছাড়ার বিনিময়ে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর

    মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 20 views
    মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল

    শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 19 views
    শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

    দেশে ফিরলেন স্পিকার, স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 25 views
    দেশে ফিরলেন স্পিকার, স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার

    বাড়ি গোপালগঞ্জ হলেই ঢাকা থেকেও বন্ধ হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 16 views
    বাড়ি গোপালগঞ্জ হলেই ঢাকা থেকেও বন্ধ হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা
    ২৮ নভেম্বর ২০২৬

    অগ্নিসন্ত্রাসের মধ্যেও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে সরকার: রিজভী

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob