শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে আজ।

রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।

জানা যায়, নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে জিয়াউল আহসান ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন। তার পক্ষে আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার আইনি লড়াই করছেন।

এর আগে, গত ২৬ নভেম্বর তৃতীয় দিনের সমাপনী বক্তব্যে প্রসিকিউশনের পক্ষে জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

পাশাপাশি জিয়াউলকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশ প্রার্থনা করেন অ্যাটর্নি জেনারেল।

এদিন তার সর্বোচ্চ সাজা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে মামলার অভিযোগ, উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ, বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা এবং দেশি-বিদেশি আইন ও বিচারিক নজির তুলে ধরা হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিমও যুক্তিতর্কে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ এবং অপরাধ প্রমাণের বিষয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

এর আগে, গত ২৪ নভেম্বর মামলার যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিন জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার ঘটনাবলি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পরদিন দ্বিতীয় দিনের যুক্তিতর্কে বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা নিয়ে তথ্য ও আইনের ব্যাখ্যা দেওয়া হয়।

গত ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন তিনি। ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

এর আগে, গত ১৪ জানুয়ারি প্রসিকিউশনের আনা অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। গত ৮ ফেব্রুয়ারি এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভুঁইয়া ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।

এ মামলায় প্রসিকিউশন সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যার।

দ্বিতীয় অভিযোগের সময়কাল ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

গত ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। এদিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

Share this news as a Photo Card

  • Related Posts

    মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল

    ডেস্ক নিউজঃ প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার খোলার পর থেকেই সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি অর্থ দাবি করছে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি। তবে,…

    দেশে ফিরলেন স্পিকার, স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার

    ডেস্ক নিউজঃ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 12 views
    মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল

    শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 15 views
    শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

    দেশে ফিরলেন স্পিকার, স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 21 views
    দেশে ফিরলেন স্পিকার, স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার

    বাড়ি গোপালগঞ্জ হলেই ঢাকা থেকেও বন্ধ হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা

    • By admin admon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 15 views
    বাড়ি গোপালগঞ্জ হলেই ঢাকা থেকেও বন্ধ হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা

    নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

    • By Moon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 16 views
    নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

    করাচিতে ছয়তলা ভবন ধসে নিহত ১৫, এখনো নিখোঁজ ২

    • By Moon
    • নভেম্বর ২৯, ২০২৬
    • 17 views
    করাচিতে ছয়তলা ভবন ধসে নিহত ১৫, এখনো নিখোঁজ ২
    ২৯ নভেম্বর ২০২৬

    শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob