আশুলিয়ায় শ্রমিক কলোনীতে অগ্নিকান্ড ; ১৩ কক্ষ ভস্মিভুত

image_pdfSaveimage_print
সিনিয়র ক্রাইম রিপোর্টার মোহাম্মদ বশির উদ্দিন আশুলিয়া (ঢাকা) : শিল্পাঞ্চল আশুলিয়ায় অগ্নিকাণ্ডে দোকান ও শ্রমিক কলোনীর ১৩ কক্ষ ভস্মিভুত হয়েছে। এসময় কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। স্থানীয় জনতা ও ফায়ারসার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি শহীদনগর এলাকার মনির হোসেনের মালিকানাধীন কলোনীতে আগুনের এ ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, সন্ধ্যায় ওই শ্রমিক কলোনীর একটি মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই আগুন অন্যান্য কক্ষে এবং পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ারসার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর সিটির সারাবো থেকে দুইটি ইউনিট এবং ডিইপিজেড থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে আসলেও দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে জিরানী সড়কের মাথায় অটোরিকশার জ্যাম থাকায় ফায়ারসার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়েছে। এতে সময় বেশি লেগেছে এবং ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে।
ফায়ারসার্ভিসের এই কর্মকর্তা আরো জানান, শ্রমিক কলোনী ও পাশের দোকান মিলে ১৩ টি কক্ষ পুড়ে গেছে। কেউ কেউ কিছু মালামাল বের করতে পেরেছে এবং বাকীগুলো পুড়ে গেছে। প্রাথমিকভাবে ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং বৈদ্যুতিক গোলযোগের কারণেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
  • Related Posts

    বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট

    ডেস্ক নিউজ : বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে লালমনিরহাটের হাতীবান্ধায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ছয়টার দিকে নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।…

    মুক্তিপণ দাবির পর পুকুরে মিলল দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মরদেহ

    ডেস্ক নিউজ : টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের দুই দিন পর সেঁজুতি নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার দাবি করেছে, তাকে হত্যা করে মরদেহ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি ট্রাম্পের

    • By admin admon
    • জুন ২৪, ২০২৬
    • 6 views
    নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি ট্রাম্পের

    নবম পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

    • By admin admon
    • জুন ২৪, ২০২৬
    • 9 views
    নবম পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

    প্রবাসীদের জন্য বিশেষ অ্যাকাউন্ট সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

    • By admin admon
    • জুন ২৪, ২০২৬
    • 9 views
    প্রবাসীদের জন্য বিশেষ অ্যাকাউন্ট সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

    ইসরায়েলি গোপন বন্দিশালায় ফিলিস্তিনিদের ভয়াবহ নির্যাতন

    • By admin admon
    • জুন ২৪, ২০২৬
    • 9 views
    ইসরায়েলি গোপন বন্দিশালায় ফিলিস্তিনিদের ভয়াবহ নির্যাতন

    চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

    • By admin admon
    • জুন ২৪, ২০২৬
    • 10 views
    চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

    ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও

    • By admin admon
    • জুন ২৪, ২০২৬
    • 8 views
    ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও