গাজীপুর কালিয়াকৈর উপজেলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীর।

image_pdfSaveimage_print
শামীমা নাসরিন লিপাঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অকালেই ঝরে গেল একটি তাজা প্রাণ, নিভে গেল একটি সম্ভাবনাময় জীবনের সব স্বপ্ন।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) ভোর সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর পৌরসভার সফিপুর বাজার এলাকায় অবস্থিত সাফিয়াতুল উম্মাহ হিফয মাদ্রাসায় এই করুণ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মো. আলিফ ইসলাম। তিনি ওই মাদ্রাসার নিয়মিত শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় তানহা হেলথ কেয়ার নেওয়া হয়। তবে সেখানে ভর্তি না নিয়ে তাকে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলিফ ইসলাম কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কৌচাকুড়ি গ্রামের মো. সহিদ সাহামের ছেলে। সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও আহাজারি।
এ বিষয়ে মাদ্রাসা প্রশাসনের শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, “সকালে আলিফ ছাদে জামা-কাপড় আনতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় অসাবধানতাবশত সে ছাদ থেকে নিচে পড়ে যায়।”
ঘটনার পরপরই মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি আলিফের পরিবারকে অবহিত করে।
এই মর্মান্তিক ঘটনায় মাদ্রাসা প্রাঙ্গণসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী আলিফের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
  • Related Posts

    চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

    ডেস্ক নিউজ : কুড়িগ্রামের চিলমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ফলাফল প্রকাশ এবং তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিংয়ের মধ্যে সার্চলাইট জ্বালিয়ে নিয়মিত ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে ইউএনওর ওপর হামলার ঘটনা…

    নড়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

    নড়াইলে সড়ক দুর্ঘটনায় সবুজ মোল্যা (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের আবুল কালামের ছেলে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইনের খসড়া অনুমোদন

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 9 views
    র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইনের খসড়া অনুমোদন

    পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 7 views
    পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

    ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের, মার্কিন সেনা হত্যায় পুরস্কার ঘোষণা

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 7 views
    ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের, মার্কিন সেনা হত্যায় পুরস্কার ঘোষণা

    ওমানে ট্রাম্পের বোমা হামলার হুমকি

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 7 views
    ওমানে ট্রাম্পের বোমা হামলার হুমকি

    চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 8 views
    চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

    ‘আমরা পরের ম্যাচটাও জিততে পারি’ : মুশফিকুর রহিম

    • By Sara
    • আগস্ট ১৭, ২০২৬
    • 8 views
    ‘আমরা পরের ম্যাচটাও জিততে পারি’ : মুশফিকুর রহিম