এলজিইডির নতুন নেতৃত্বে জাবেদ করিম, দায়িত্ব নিলেন ২০তম প্রধান প্রকৌশলী

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নতুন নেতৃত্ব পেল। সংস্থাটির ২০তম প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী জাবেদ করিম।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন অবসরে যাওয়ার পর ২৬ অক্টোবর থেকে ১০ কার্যদিবস এলজিইডি প্রধানবিহীন ছিল। অবশেষে প্রশাসনিক জটিলতা কাটিয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড–৩) জাবেদ করিমকে রুটিন দায়িত্বে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে প্রতিষ্ঠানটিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

প্রকৌশল পরিবারে বেড়ে ওঠা জাবেদ করিম সহকর্মীদের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত। বিদেশি অনুদাননির্ভর প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে তাঁর রয়েছে বিশেষ পারদর্শিতা। তাঁর নেতৃত্বে এলজিইডির একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে তাঁর সুসম্পর্ক থাকায়, কর্মকর্তারা আশা করছেন তাঁর নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

  • Related Posts

    “হজযাত্রার ফ্লাইট শুরু আজ মধ্যরাতে”

    ইসলামিক ডেস্কঃ সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আজ শুক্রবার মধ্যরাতে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। প্রথম ফ্লাইটটি রাত সাড়ে ১২টার দিকে ৪১৯ যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর…

    “শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক”

    ইসলামিক ডেস্কঃ হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলকদ মাসের তারিখ নির্ধারণে আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জুনে নির্যাতনের শিকার ৩৩৩ নারী ও কন্যাশিশু

    • By Reporter
    • জুলাই ১, ২০২৬
    • 7 views
    জুনে নির্যাতনের শিকার ৩৩৩ নারী ও কন্যাশিশু

    ইরানে আবারও হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    • By Reporter
    • জুলাই ১, ২০২৬
    • 7 views
    ইরানে আবারও হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর তিন বছরের শিশুকে জীবিত উদ্ধার

    • By Reporter
    • জুলাই ১, ২০২৬
    • 7 views
    ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর তিন বছরের শিশুকে জীবিত উদ্ধার

    ঠাকুরগাঁওয়ের নিখোঁজ চার শিক্ষার্থী সিলেট থেকে উদ্ধার

    • By Reporter
    • জুলাই ১, ২০২৬
    • 7 views
    ঠাকুরগাঁওয়ের নিখোঁজ চার শিক্ষার্থী সিলেট থেকে উদ্ধার

    কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার পরিকল্পনায় হঠাৎ বদল

    • By Reporter
    • জুলাই ১, ২০২৬
    • 7 views
    কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার পরিকল্পনায় হঠাৎ বদল

    ইংল্যান্ডকে স্তব্ধ করে প্রথমার্ধে এগিয়ে কঙ্গো

    • By Reporter
    • জুলাই ১, ২০২৬
    • 7 views
    ইংল্যান্ডকে স্তব্ধ করে প্রথমার্ধে এগিয়ে কঙ্গো