থাইল্যান্ডের উপকূলে চট্টগ্রামগামী জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ মালয়েশিয়া থেকে কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে পানামার পতাকাবাহী একটি জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনাস্থলের কাছে থাকা একটি মাছ ধরার নৌযান ও থাই নেভির একটি দল জাহাজটিতে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে উদ্ধার করেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে বাংলাদেশি নাবিকদের উদ্ধার করা হয়। থাইল্যান্ডের অনলাইন সংবাদমাধ্যম দ্য ফুকেট নিউজ আজ রোববার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানা যায়, ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি সিলয়েড আর্ক’। জাহাজটির দৈর্ঘ্য ১১৫ মিটার।

৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করে। আগামী ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল। রওনা দেওয়ার দুই দিনের মধ্যেই থাইল্যান্ডের ফুকেট উপকূলে থেকে ৪ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দুর্ঘটনায় পতিত হয়। জাহাজটিতে বাংলাদেশি আমদানিকারকদের ২৯৭ একক কনটেইনার পণ্য ছিল। এর মধ্যে ১৪টি কনটেইনারে বিপজ্জনক পণ্য রয়েছে।

জাহাজটির বাংলাদেশের স্থানীয় এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশের ব্যবস্থাপক মো. মুকুল হোসেন বলেন, ফুকেট উপকূল থেকে চার নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি কাত হয়ে ডুবে যায়। এ সময় ক্যাপ্টেন জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। নাবিকদের উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে নেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

  • Related Posts

    পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    ডেস্ক নিউজঃ দ্বাদশ সংসদ নির্বাচনের মতো এবারও পোস্টাল ব্যালটের মাধ্যমে পাবনা-৫ আসনে (সদর) ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে তিনি এ ভোট দেন। রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব…

    ট্রেন চলবে নির্ধারিত শিডিউলে, ছুটি বাতিল পদ্মা এক্সপ্রেসের

    ডেস্ক নিউজঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন (১২ ফেব্রুয়ারি) ট্রেন শিডিউল অনুযায়ী চলাচল করবে। যাত্রীদের চলাচলের সুবিধার্থে ছুটি বাতিল (মঙ্গলবার) করা হয়েছে ঢাকা-রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসের। বিষয়টি নিশ্চিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভেজাল আয়ুর্বেদ–ইউনানি ঔষধে নীরব স্বাস্থ্যঝুঁকি: আই,কে গ্রুপের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 21 views
    ভেজাল আয়ুর্বেদ–ইউনানি ঔষধে নীরব স্বাস্থ্যঝুঁকি: আই,কে গ্রুপের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

    থাইল্যান্ডের উপকূলে চট্টগ্রামগামী জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 6 views
    থাইল্যান্ডের উপকূলে চট্টগ্রামগামী জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

    পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 6 views
    পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 7 views
    ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি

    আয়ারল্যান্ডকে হারিয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করলো শ্রীলঙ্কা

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৯, ২০২৬
    • 5 views