আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার: প্রধানমন্ত্রী

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আগামী মাসের মধ্যে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।’

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আরও কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, সেগুলোর মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে ৩৭ হাজার নারীর কাছে ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।’

তিনি বলেন, আমরা বাংলাদেশের কৃষক ভাইদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে তাদের কৃষি ঋণ মওকুফ করবো। আল্লাহর রহমতে আমরা গত সপ্তাহে সেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সরকারের পক্ষ থেকে মওকুফ করে দেওয়া হয়েছে সুদসহ। এইভাবে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব।

  • Related Posts

    হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

    ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ৫৭ শিশু…

    আজ থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

    ডেস্ক নিউজঃ দীর্ঘ প্রায় দুই বছর স্থগিত থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাসহ দেশের সব…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

    • By Reporter
    • জুন ২৮, ২০২৬
    • 7 views
    হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

    এমসিসির আজীবন সদস্যপদ লাভ তামিম ইকবালের

    • By Reporter
    • জুন ২৮, ২০২৬
    • 7 views
    এমসিসির আজীবন সদস্যপদ লাভ তামিম ইকবালের

    ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, অতীতের সব রেকর্ড ভাঙার শঙ্কা

    • By Reporter
    • জুন ২৮, ২০২৬
    • 7 views
    ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, অতীতের সব রেকর্ড ভাঙার শঙ্কা

    ১৯০ কিলোমিটার দূর থেকে মিগ-২৯ বিধ্বস্ত করলো রুশ সু-৩৫!

    • By Reporter
    • জুন ২৮, ২০২৬
    • 7 views
    ১৯০ কিলোমিটার দূর থেকে মিগ-২৯ বিধ্বস্ত করলো রুশ সু-৩৫!

    গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ডা. জিয়াউদ্দিন

    • By Reporter
    • জুন ২৮, ২০২৬
    • 9 views
    গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ডা. জিয়াউদ্দিন

    বিশ্বকাপ শেষ বাংলাদেশের

    • By Reporter
    • জুন ২৮, ২০২৬
    • 30 views
    বিশ্বকাপ শেষ বাংলাদেশের